রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ইউপি সদস্য চন্টু হত্যা মামলার আসামী চেয়ারম্যান গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে খেদাপাড়া ইউপি সদস্য যুবদল নেতা মেজবাউর রহমান চন্টু হত্যা এবং যুবদল নেতা মিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা মামলার আসামি রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি হাফিজ উদ্দিনকে মঙ্গলবার দুপুরে পুলিশ প্রেফতার করেছে। বিকেলে পুলিশ তাকে আদালতে চালান দেয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলা যুবদলের সদস্য ও খেদাপাড়া ইউপি সদস্য মেজবাউর রহমান চন্টুকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালের ৩ মার্চ অপহরনের পর কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোটভাই আলী হোসেন বাদি হয়ে গতবছর ২ অক্টোবর রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিনসহ বেশ কয়েকজনের নামে হত্যা মামলা করেন।

এ ছাড়া চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাতে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে মিজানুর রহমান বাদি হয়ে ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন সহ বেশ কয়েকজনের নামে মামলা করেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাবলুর রহমান খান জানান, গোপর সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর একটার দিকে রোহিতা ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে হাফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit