বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন? সিআইএর গোপন স্থাপনায় ইরানি হামলায় রুশ সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র ছাত্রদের সমর্থন করে সমালোচিত, কড়া জবাব দিলেন অরিজিৎ শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন যুক্তরাজ্যের প্রথম ‘এআই’ মন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত এমপি জেনেরিক ওষুধে ২০২৮ সালে ১০০ ও পরে ২০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের সৌদি-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পরমাণু চুক্তি, এরপর কি ঘটবে? দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের

জুনিয়র মিশাকে জুতাপেটা করতে চান ওমর সানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৩ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রের বাহিরে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তবে, খুব শিগগিরই ক্যামেরার সামনে ফিরছেন তিনি। বড় পর্দায় নয়, ছোট পর্দায় দেখা যাবে এ অভিনেত্রী।

সবশেষ দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন তিনি। এর ফাঁকে ‘পিএস চাই সুন্দরী’ নামে টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন মৌসুমী। সম্প্রতি ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে হয়েছে টেলিছবিটির শুটিং। এতে মৌসুমীর সহশিল্পী হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান।

এ টেলিছবির দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন জুনিয়র মিশা নামের একজন কনটেন্ট ক্রিয়েটর। নিজের ফেসবুক পেইজে শেয়ার করা ওই ছবিতে লেখা হয়েছে, ‘ওমর সানীকে ডিভোর্স দিয়ে বিয়ে করছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরকে নায়িকা মৌসুমী। এখন আমেরিকায় অবস্থান করছেন, বিস্তারিত জানতে অপেক্ষা করুন।’

এ পোস্টের জেরে বেশ চটেছেন মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানি। ওই পোস্টের কমেন্টে তিনি লেখেন, ‘তোকে জুতাপেটা করা উচিত।’ওমর সানির ওই কমেন্টে ইতিমধ্যে দুই শতাধিক রিয়েকশন পড়েছে। ওই কমেন্টে অনেকে ওমর সানিকে আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শও দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit