বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

বাবর-সালমানের দ্বন্দ্ব চলছে?

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ছাপিয়ে বিশ্ব ক্রিকেটেও পড়েছে শিরোনামের প্রশ্নটি। ঘটনার সূত্রপাত, ইন্সটাগ্রামে বাবর আজমকে ফলো করা নিয়ে। একদল সমর্থক সালমান আলী আগার ইনস্টার ফলোয়ার অপশনের একটি স্কিনশট নিয়ে প্রশ্ন তুলছে, ‘বাবরকে কেন আনফলো করলেন সালমান?’

বাংলাদেশ সিরিজে বাবরকে যখন বাদ দেওয়া হয় তখন জিজ্ঞাসাটির হালে পানি পায়। ফুলে ফেঁপে ওঠে। কেউ কেউ দুইয়ে দুইয়ে চারও মেলান। ঘটনা এতদূর গড়িয়েছে যে, সালমানকে সরাসরি প্রশ্ন করা হয়, ‘বাবরের সঙ্গে কিছু কি হয়েছে…?’

বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে সালমান যখন খুশি, তখন বোধহয় এই প্রশ্নটি বাড়তি হাসির খোরাক জুগিয়েছে। এক পশলা হেসেও নিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। পরে পাল্টা প্রশ্ন করেছেন, ‘বাবরকে কখনও ফলোই করিনি, তো কিভাবে আনফলো করব? মানুষ এসব নিয়ে বলবেই।’

এই স্কিনশট নিয়েই শুরু জল্পনা

তবে পাকিস্তানের সাবেক অধিনায়কের সঙ্গে তার সম্পর্ক অবনতি হয়নি।সেটিও নিশ্চিত করেছেন সালমান, ‘২০০৮ সালে স্কুল জীবন থেকে বাবর আমার বন্ধু। সেই সময় এতটা সোশাল মিডিয়া ছিল না। মানুষ চিন্তা করে আমি বাবরকে আনফলো করেছি। এমন কিছুই নয়। ম্যাচ শুরুর আগেও বাবরকে এটা বলেছি। মানুষের এমন কাণ্ড নিয়ে দুজনে হেসেছি।’সালমান-বাবরের এই দ্বন্দ্ব নিয়ে বেশ জলঘোলা হয়েছে। সালমানের ইনস্টার স্কিনশট নিয়েও প্রচুর কথা হয়েছে। এবার এসব হয়ত থামবে!

 

 

কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৫,  /দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit