সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

কাপ্তাই হ্রদে সবনৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৭৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে চলাচলকারী সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। যাত্রীসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাপ্তাই হ্রদ উত্তাল থাকায়  এই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। রাঙ্গামাটি জেলা সদর থেকে জেলার ছয়টি উপজেলার মানুষ প্রধানত নৌপথে চলাচল করে থাকে। তাই ব্যাপক ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।

রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মাইন উদ্দিন সেলিম জানিয়েছেন কাপ্তাই হ্রদ উত্তাল থাকায় নদীবন্দরে সংকেত থাকায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের নির্দেশনার সাথে সাথে জেলার বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুড়াছড়ি, বিলাইছড়ি ও নানিয়ারচর উপজেলার সাথে চলাচলকারী লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তিনি জানিয়েছেন আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশনা পেলে যথারীতি আবারো এসকল নৌপথে নৌযান চলাচল শুরু হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৫, /বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit