বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

রাঙামাটিতে পুলিশী অভিযানে আ:লীগ নেতাসহ গ্রেফতার-৫

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭২ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনার অংশ হিসেবে অপারেশন ডেভিল হান্ট এর আওতায় বিশেষ অভিযান পরিচালনা করে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটির মানিকছড়িতে অভিযান পরিচালনা করে রাঙামাটি সদর উপজেলাধীন সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি মেম্বার রিটন বড়ুয়াকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। এছাড়াও অন্যান্য অভিযোগে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ।

শহরের পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা চারজন হলেন; (১) মো: মুন্না হোসেন(৪৭), পিতা- মোহাম্মদ হোসেন, সাং- রাঙ্গাপানি, মুন্না হোসেন এর বাসা, ৯ নং ওয়ার্ড, (২)রনি বর্মন(৪০), পিতা- অশ্বিনী বর্মন, সাং- সুলতানপুর, মুন্সিরঘাটা, ৬নং ওয়ার্ড, রাউজান, চট্টগ্রাম, (৩) মো: আখতারুজ্জামান(৪০), পিতা- আবুল কালাম, হাজী আবুল কালামের বাড়ি, বনরূপা কাটা পাহাড় লেইন, রাঙ্গাপানি, ৭নং ওয়ার্ড, ও (৪) মো: একরাম হোসেন(৪২), পিতা- আবুল বশর, সাং-মানিকছড়ি আর্মি চেকপোস্টের নিচে, কোতয়ালী-রাঙ্গামাটি।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের নির্দেশনানুসারে রাঙামাটি শহরকে সন্ত্রাসমুক্ত ও নিরাপদ রাখতে অপরাধীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহের পাশাপাশি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের নেতৃত্বে কোতয়ালী থানা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় জননিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বুধবার অভিযান চালিয়ে ডেবিল হান্টে একজনসহ সর্বমোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী কার্যক্রম চলমান রয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit