শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মেসি-সুয়ারেজের জোড়ায় মায়ামির দাপুটে জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে কিছুতেই যেন জয়ের দেখা পাচ্ছিল না ইন্টার মায়ামি। অবশেষে ৪ ম্যাচ পর এলো স্বস্তির জয়। কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে মায়মি। যেখানে জোড়া গোলের দেখা পেয়েছেন মেসি ও সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধে গোল-মিছিল শুরু হয় ৬৮তম মিনিটে। মেসির বাড়ানো বল ফাঁকায় পেয়ে গোল করেন সুয়ারেজ। এরপর ৭১ মিনিটে স্কোরলাইন ৩-০ বানিয়ে ফেলেন উরুগুইয়ান তারকা। খানিক পর ৭৪ মিনিটে এসে এক গোল শোধ করে মন্ট্রিয়ল। তবে এরপর ৮৭ মিনিটে ফের ব্যাবধান বাড়িয়ে নেন মেসি। অবশ্য পরে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মন্ট্রিয়লের পক্ষে দ্বিতীয় গোল করেন ভিক্টর লুটোরি, যা ব্যবধানই শুধু কমাতে পেরেছে।

এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ১৬ ম্যাচে ৩৩। আর মন্ট্রিয়ল ১৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে সবার শেষে।

ম্যাচ শেষে সুয়ারেজ বলেন, ‘বাজে ফলের দায় আমাদের নিতে হবে। এখন সময় নিজেদের শুধরে নিয়ে আত্মবিশ্বাস ফেরানো। এই জয়ের মাহাত্ম্য অনেক। আমরা এ ধরনের ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে চাই।’

মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো বলেন, ‘আমাদের বাজে সময় পার করা দরকার ছিল। সেটা হওয়ায় আমি খুশি। তবে দুর্ভাগ্যজনকভাবে জয়ের আনন্দ মলিন হয়ে গেছে গনজালো লুজান, টমা অ্যাভিলেস এবং জর্দি আলবা মাঠ ছেড়ে যাওয়া। গনজালোআর জর্দির পেশিতে সমস্যা হয়েছে। পরিস্থিতি কোন দিকে যায় বুঝতে একদিন সময় লাগবে। আর টমাসের সমস্যা অ্যাঙ্কেলে। সে হয়তো খেলতে পারবে।’

ইন্টার মায়ামির পরের ম্যাচ রোববার কলম্বাসের বিপক্ষে।

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit