মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫২ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে বিপ্লব আহম্মেদ পিয়াল (৩০) নামের ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। নিহত পিয়াল ছাত্রদলের জয়পুরহাট শহর শাখা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক। বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট শহরের ইসলাম নগর এলাকায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক জানান, মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বুধবার বেলা সাড়ে ১২টা দিকে দুর্বৃত্তরা পিয়ালকে শহরের ইসলামনগরের বাড়ি থেকে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ সময় তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা সুষ্ঠু বিচার দাবি করেছেন।

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৫, /রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit