শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রাতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও, অধিনায়ক লিটন দাস বলছেন- যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে। একাধিক তারকা বোলারের অনুপস্থিতিকেও কোনো সমস্যা মনে করছেন না তিনি। এদিকে, দারুণ একটা পিএসএল শেষে ফুরফুরে মেজাজে রয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। 

লাহোরে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। আর সেখান থেকে প্রায় দুইশ’ কিলোমিটার দূরে ফয়সালাবাদে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। মাত্রার হিসেবে ছোটই। তবে, কাকতালীয় ব্যাপার রয়েছে একটা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হলে ৫ ম্যাচের সিরিজ শুরু হতো ঐ ফয়সালাবাদেই। আর ২২ গজে ছোট নয়, বড়সড় কাঁপনই ধরাতে চাইতো টাইগাররা। ভেন্যু পরিবর্তন হলেও, লিটন দাসের অ্যাপ্রোচ পরিবর্তন হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের মতো র‌্যাঙ্কিং ও অভিজ্ঞতায় পিছিয়ে থাকা দলের কাছে নাস্তানাবুদ হয়েও গলার জোর একইরকম টি-টোয়েন্টি অধিনায়কের। ‘সবশেষ সিরিজটা প্রত্যাশানুযায়ী হয়নি। এটা একটা নতুন সিরিজ। নতুন চ্যালেঞ্জ। আমরা জানি, কোথায় ভুল হয়েছিলো বা কোথায় সব ঠিকঠাক হয়েছে। এটা ভিন্ন ফরম্যাটের খেলা। আমরা বিশ্বাস করি, আমরা যেকোনো দলকে হারাতে পারি। ভালো ক্রিকেট খেলতে হবে। প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাইনা। অতীতে কোথায় ভুল হয়েছে, সেগুলো নিয়ে কাজ করতে চাই।’

মাত্রই পিএসএল শেষ করা পাকিস্তানি ব্যাটসম্যানরা রয়েছেন টি-টোয়েন্টির মুডে। ঠিক এই সময়ে বাংলাদেশ দল সফরে গেছে একাধিক মেইন বোলারকে ছাড়া। ইনজুরির কারণে তাসকিন নেই আগে থেকেই। সফর থেকে নাম প্রত্যাহার করেছেন নাহিদ রানা। আবার আইপিএল খেলে ইনজুরিতে পড়েছেন মোস্তাফিজ। তবুও আশা হারাবেন না, বললেন ক্যাপ্টেন। ‘লিটন পিএসএলে যতোটুকু দেখেছি, খেলার সুযোগ হয়নি, ব্যাটিং ফ্রেন্ডলি। তাসকিন-ফিজ না খেললে যারা খেলবে, তাদের জন্য বড় সুযোগ। আলোচনা-সমালোচনা হবেই। জানি কোথায় ভুল।’ 

অধিনায়ক যাদের ওপর আস্থা রাখতে চাইছেন- সেই হাসান, তানজিম সাকিব, শরিফুলদের রীতিমতো তুলোধুনো করেছেন ইউএই ব্যাটাররা। টাইগার ব্যাটিং ইউনিটকে ঐ সিরিজের হিসেবে তবু ভালোই বলতে হবে। সেঞ্চুরি করেছেন পারভেজ ইমন। রান পেয়েছেন তানজিদ তামিম, জাকের আলীরা। তবে, কৌশলী পাকিস্তানের লক্ষ্য- লিটনকে রান করতে না দেয়া।

সবশেষ পাকিস্তান সফর হয়ে আছে স্মরণীয়। টেস্ট সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেছিলো টাইগাররা। তবে, টি-টোয়েন্টিতে তাদের মাটিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে ১৯ দেখায় ৩ জয় আর ১৬ হার।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit