রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
জিম্বাবুয়েকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ৩ মার্চ চন্দ্রগ্রহণ, বিভাগীয় শহরে যখন দেখা যাবে মহাজাগতিক দৃশ্য পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। শরীয়তপুর টাইলস-স্যানেটারী-থাই ও হার্ডওয়ার ব্যবসায়িদের ইফতার দিনাজপুরে চঞ্চল্যকর শিশু হত্যা মামলায় গ্রেফতার আসামী আমানুলের স্বীকারোক্তি মূলক জবানবন্দী বড়পুকুরিয়ার কয়লাতে আগুন বিক্রি না করায় লাখ লাখ  টাকা রাজস্ হারাচ্ছে সরকার বাঁচা-মরার লড়াইয়ে সন্ধ্যায় মুখোমুখি ভারত-উইন্ডিজ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‎লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত

বিশ্বরেকর্ড গড়ে ৩১ বার এভারেস্টে উঠলেন নেপালি শেরপা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ৩১তম বারের মতো সফল আরোহন করে নতুন রেকর্ড গড়েছেন নেপালের বিখ্যাত পর্বতারোহী কামি রিতা শেরপা। এভারেস্টে সবচেয়ে বেশি সংখ্যকবার উঠার এই রেকর্ড আগে থেকেই তার দখলে ছিল।

মঙ্গলবার (২১ মে) স্থানীয় সময় ভোর চারটায় একটি ভারতীয় সেনা দলের নেতৃত্বে কামি রিতা এভারেস্ট চূড়ায় পৌঁছান। অভিযানের আয়োজন করে নেপালের বিখ্যাত পর্বতারোহণ সংস্থা সেভেন সামিট ট্রেকস।

প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়, “কামি রিতার জন্য কোনো পরিচয়ের প্রয়োজন নেই। তিনি শুধু আমাদের জাতীয় গর্বই নন, বরং এভারেস্ট অভিযানের আন্তর্জাতিক প্রতীক।”

১৯৯৪ সালে বাণিজ্যিক গাইড হিসেবে প্রথমবারের মতো এভারেস্টে আরোহন করেন কামি রিতা। এর পর থেকে প্রায় প্রতি বছরই এভারেস্ট অভিযানে অংশ নিয়েছেন তিনি। এমনকি কোনো কোনো বছর একই মৌসুমে দু’বারও চূড়ায় উঠেছেন।

বর্তমানে এভারেস্ট সামিট সংখ্যায় তার পরেই রয়েছেন আরেক নেপালি শেরপা পাসাং দাওয়া, যিনি এখন পর্যন্ত ২৯ বার চূড়ায় উঠেছেন।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৫, /সকাল ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit