রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় বিএনপি নেতা হাজী চঞ্চলের মায়ের দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পৌর বিএনপির সাাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চলের মা আম্বিয়া বেগমের (৮২) দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে পৌর এলাকার ইছাপুর গ্রামে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যু কালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (২৭ মে) বিকেলে ইছাপুর ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন স¤পন্ন হয়। ঈদগাহ ময়দানে জানাজার নামাজ পূর্ব তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করা হয়। চৌগাছা পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারের পরিচালনায় বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির নেতা এ্যাড ইছাহক, যশোর জেলা বিএনপির নেতা মিজানুর রহমান খান, হাজী আনিছুর রহমান মুকুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির সিদ্দীকি বাচ্ছু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুবদল নেতা এম এ মান্নান, মঈন উদ্দীন মঈন ও সালা উদ্দীন প্রমুখ। এদিকে, আম্বিয়া বেগমের মৃত্যুতে অধ্যাপক নারগিস বেগম ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৫, /সকাল ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit