শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বিমানে ‘ঝগড়া’, ম্যাক্রোঁর মুখে ধাক্কা মারলেন স্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশ সফরে বিমানে ‘ঝগড়া’ করার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মুখে ধাক্কা মেরেছেন তার স্ত্রী ব্রিজিট তোনিয়ো। দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের শুরুতে ভিয়েতনামে পৌঁছানোর সময় অদ্ভুত এই মুহূর্তটি ক্যামেরায় ধড়া পড়েছে।

রোববার (২৫ মে) সন্ধ্যায় হ্যানয় বিমানবন্দরে ধারণ করা ফুটেজে দেখা যায়, বিমানের দরজা খোলা অবস্থায় ম্যাক্রোঁ বিমানের ভেতরে দাঁড়িয়ে আছেন এবং স্ত্রীর দিকে কড়া দৃষ্টিতে তাকাচ্ছেন। 

এর কয়েক সেকেন্ডের মধ্যেই স্ত্রী ব্রিজিটের হাত সবার নজরে আসে। দেখা যায় তার হাত দুটি ম্যাক্রোঁর মুখের দিকে। এটি দেখে ছোট আঘাত এবং ধাক্কার মতো মনে হচ্ছিল।

এ সময় প্রেসিডেন্টকে হতবাক দেখাচ্ছিল। ফরাসি নেতা তৎক্ষণাৎ দরজা খোলা দেখতে পান এবং দ্রুত বিমানের সিঁড়ির দিকে হাত নাড়তে শুরু করেন।

এরপর এই দম্পতি বিমান থেকে একসঙ্গে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসেন। ম্যাক্রোঁ তার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেন। কিন্তু স্ত্রী তার পরিবর্তে সিঁড়ির রেলিং ধরে রাখেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন বলছে, সম্ভবত ভেতরে তাদের মধ্যে কোনো ‘বিস্ফোরক তর্ক’ হতে পারে। ‘লড়াইরত’ দম্পতির ভিডিও ক্লিপটি রাতারাতি ভাইরাল হয়ে যায়।

প্রতিবেদন অনুসারে, প্রথমে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেস এটিকে ‘ভুয়া’ বলে অস্বীকার করে। কিন্তু ফরাসি গণমাধ্যমের সূত্রগুলো পরে নিশ্চিত করেছে, ক্লিপটি আসলে সঠিক। এছাড়া অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) লাইভ ভিডিওতেও ‘মর্মান্তিক’ মুহূর্তটি স্পষ্টভাবে দেখা গেছে।

প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র লে ফিগারো সংবাদপত্রকে জানিয়েছে, এই জুটির মধ্যে ‘ঝগড়া’ হয়েছিল, কিন্তু এটি ছিল একটি ‘ঘনিষ্ঠতার মুহূর্ত’।

প্রসঙ্গত, ফরাসি নেতা মাত্র ১৫ বছর বয়সে তৎকালীন তিন সন্তানের মা তার ফরাসি সাহিত্যের শিক্ষিকার সঙ্গে সম্পর্কে জড়ান।

ম্যাক্রন এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার এক সপ্তাহব্যাপী সফর শুরু করতে হ্যানয়ে আছেন। এরপর তিনি ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর যাবেন।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit