শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হার্ভার্ডের বিরুদ্ধে ‘জয়ী’ হওয়ার ঘোষণা ট্রাম্পের, অর্থায়ন বন্ধের হুমকি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে চলমান দ্বন্দ্বে জয়ী হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার তিনি আবারও বিশ্ববিদ্যালয়টির জন্য নির্ধারিত বহু বিলিয়ন ডলারের সরকারি অনুদান বাতিলের হুমকি দিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মেমোরিয়াল ডে উপলক্ষে একাধিক বার্তায় ট্রাম্প বলেন- আমি তিন বিলিয়ন ডলারের অনুদান বাতিল করে সেটি দেশের বাণিজ্য প্রশিক্ষণ কেন্দ্রগুলোর (ট্রেড স্কুল) মধ্যে বিতরণের কথা ভাবছি। হার্ভার্ড খুবই ইহুদিবিদ্বেষী প্রতিষ্ঠান।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

তিনি আরও বলেন, হার্ভার্ডে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের তালিকা তিনি চান, যাতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার পর দেখা যায়, এসব ‘চরমপন্থী উন্মাদ গোলযোগসৃষ্টিকারী’-দের মধ্যে কে কে যুক্তরাষ্ট্রে আর ফিরে আসতে পারবে না, তা নির্ধারণ করা যায়।

ট্রাম্প বলেন, “কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, শেষ পর্যন্ত সরকারই জয়ী হবে!”

ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি ঠেকাতে পদক্ষেপ নেয়। তবে শুক্রবার এক বিচারক সেই আদেশ স্থগিত করেন এবং বিষয়টি নিয়ে চলতি সপ্তাহেই শুনানি হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও সম্মানজনক বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের বিরুদ্ধে নজরদারির চেষ্টা রুখে দিয়ে ট্রাম্পের ক্ষোভের কেন্দ্রে চলে এসেছে প্রতিষ্ঠানটি। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, বিশ্ববিদ্যালয়টি ইহুদিবিদ্বেষ ও বাম মতাদর্শের ঘাঁটি হয়ে উঠেছে।

তিনি হার্ভার্ডসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং তথাকথিত বামপন্থী প্রভাবের কেন্দ্রগুলোর ওপর ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন, এর মধ্যে গণমাধ্যমও রয়েছে, যার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে এক নজিরবিহীন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান।

হার্ভার্ডের সঙ্গে দ্বন্দ্বে ট্রাম্প প্রশাসন ৯ বিলিয়ন ডলার অনুদান পর্যালোচনার আওতায় আনার হুমকি দিয়েছিল। ইতোমধ্যে ২ দশমিক ২ বিলিয়ন ডলার অনুদান এবং ৬ কোটি ডলারের সরকারি চুক্তি স্থগিত করা হয়েছে। পাশাপাশি হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষককে দেশছাড়া করার উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র: ব্যারন’স, এএফপি

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /রাত ৯:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit