রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

রিয়ালমির পাবজি টুর্নামেন্টে ৫১২ দলের মধ্যে চ্যাম্পিয়ন সিএমএফ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : গত ১০ মে শুরু হয়ে ২৪ মে পর্যন্ত চলে টুর্নামেন্টটি। ৬টি রাউন্ডে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। সবগুলো খেলাই ছিল নকআউট। প্রতি দলে সর্বনিম্ন ৫ জন এবং সর্বোচ্চ ৬ জন করে খেলোয়াড় ছিল। ১৫ দিন ব্যাপী টুর্নামেন্টে সবাইকে টেক্কা দিয়ে শিরোপা জিতেছে সিএমএফ। আর চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য মিরাজ মাহমুদ সুজল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।  

চ্যাম্পিয়ন সিএমএফের সদস্য ছিলেন ৫ জন। তারা হলেন- ফয়সাল আহমেদ, জুনায়েদ আহমেদ প্রান্তিক, মিরাজ মাহমুদ সুজল, হাসান মাহমুদ ফাহিম এবং তাওসিফুর রহমান। দলটির ম্যানেজার ছিলেন রাইয়ান খান নিলয়। দলটির প্রত্যেকেই বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের শিক্ষার্থী।  
 
টুর্নামেন্টে সব মিলিয়ে প্রাইজমানি ধরা হয়েছে ৩ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল অর্থাৎ সিএমএফ পাবে ১ লাখ টাকা। রানার আপের প্রাইজমানি ধরা হয়েছে ৬০ হাজার। এছাড়া দ্বিতীয় রানার পাবে ৪০ হাজার টাকা। তবে প্রাইজমানি ঠিক কবে হাতে পাবেন বিজয়ীরা, সেটা এখন পর্যন্ত জানায়নি রিয়ালমি।    
 
চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিক্রিয়ায় সিএমএফের ম্যানেজার নিলয় বলেন, ‘রিয়ালমির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সামনে রবি এবং এয়ারটেল থেকেও টুর্নামেন্ট আয়োজন করবে। এরকম উদ্যোগ ই-স্পোর্টসকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।’
কিছুদিন আগেই পাবজির পক্ষ থেকে একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। সেখানে বিজয়ী দল সুযোগ পেয়েছিল কাজাখস্তানে গিয়ে আরেকটি বিশ্বব্যাপী টুর্নামেন্টে অংশ নেয়ার। ওই টুর্নামেন্টে চতুর্থ হয়েছিল নিলয়ের দল। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পরেও সেই বিষয়ে আক্ষেপ করেছেন সিএমএফ ম্যানেজার।
 
তিনি বলেন, ‘ওই টুর্নামেন্টে আমরা চতুর্থ হয়েছিলাম। অল্প পয়েন্টে হেরেছিলাম। এবার চ্যাম্পিয়ন হয়ে বেশ ভালো লাগছে। আশা করি সামনে যেকোনো টুর্নামেন্টে এই ধারাবাহিকতা দেখাতে পারব।’  

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৫, /রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit