রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

কপাল খুলছে অবসরে যাওয়া পদোন্নতি বঞ্চিত ক্যাডারদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্টের মধ্যে অবসরে যাওয়া পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৬ জুনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনু বিভাগ বিজ্ঞপ্তি করেছে।

তবে বিসিএস (প্রশাসন) ক্যাডার ছাড়া যেসব ক্যাডারে তৃতীয় গ্রেড বা তদূর্ধ্ব পদ রয়েছে আবেদন করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্টের মধ্যে চাকরিতে নানাবিধ বঞ্চনার শিকার হয়ে নিজ নিজ ক্যাডারে পদোন্নতি না পেয়ে অবসরে গিয়েছেন, তাদেরকে আগামী ১৬ জুন ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে আবেদন জমা দিতে হবে।

আবেদনপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে নির্ধারিত ছক অনুযায়ী দাখিল করতে হবে। ছকটি বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত থাকবে। তবে যারা আগে আবেদন জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

এর আগে আওয়ামী লীগ আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা দেড় হাজার কর্মকর্তার (অবসরপ্রাপ্ত) মধ্যে ৭৬৪ জনকে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, গ্রেড-১ ও সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /রাত ৮:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit