মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

পিএসএলের তৃতীয় শিরোপা জিতল সাকিব-মিরাজ-রিশাদদের লাহোর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৪ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। রবিবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ৬ উইকেটের দাপুটে জয় পায় লাহোর।

লাহোরের হয়ে শিরোপার স্বাদ পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। যদিও ফাইনালে খেলার সুযোগ পান শুধু রিশাদ।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তবে শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের। ইনিংসের শুরুতেই হারিয়ে বসে গুরুত্বপূর্ণ দুটি উইকেট। পরে হাসান নাওয়াজের দুর্দান্ত হাফ-সেঞ্চুরি এবং ফাহিম আশরাফের ঝড়ো ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০১ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় কোয়েটা।

হাসান নাওয়াজ ৪৩ বলে ৭৬ রান করেন ৮টি চার ও ৪টি ছক্কার সহায়তায়। শেষদিকে ফাহিম আশরাফ মাত্র ৮ বলে করেন ২৮ রান। লাহোরের হয়ে শাহিন আফ্রিদি নেন ৩টি উইকেট। সালমান মির্জা ও হারিস রউফের শিকার দুটি করে উইকেট। রিশাদ হোসেন ও সিকান্দার রাজা নেন একটি করে উইকেট।

২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা এনে দেন ফখর জামান ও মোহাম্মদ নাইম। তবে ইনিংসের চতুর্থ ওভারে আবরার আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ফখর। এরপর নাইমের সঙ্গে গড়েন ৭০ রানের জুটি আব্দুল্লাহ শফিক। নাইম করেন ২৭ বলে ৪৬, আর শফিকের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪১ রান।

মাঝপথে রাজাপাকশে (১৪) আউট হলেও শেষ ওভারে নাটকীয় উত্তেজনায় ম্যাচ শেষ করে আসেন সিকান্দার রাজা ও কুশল পেরেরা। শেষ ১২ বলে যখন প্রয়োজন ছিল ৩১ রান, তখন ব্যাট হাতে ঝড় তোলেন দুজনই।

৩১ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন কুশল পেরেরা। অপরপ্রান্তে ৭ বলে ২২ রান করে অপরাজিত থাকেন রাজা। ১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে লাহোর কালান্দার্স।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /সকাল ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit