রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

দূরপাল্লার সব বাসে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৬ Time View

ডেস্ক নিউজ : ঈদযাত্রায় দূরপাল্লার বাসে ডাকাতি-ছিনতাইসহ মহিলা যাত্রী হেনস্তা বন্ধে সিসি ক্যামেরা স্থাপনের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। 

এই বিষয়ে শনিবার জরুরি নির্দেশনা দিয়ে বাস-মালিক এবং সমিতিসহ জেলা শাখার অন্তর্ভুক্ত কোম্পানিদের চিঠি পাঠানো হয়েছে। এর আগে এসব বিষয়ে ব্যবস্থা নিতে মালিক সমিতিকে গত ৮ই এপ্রিল চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্দেশনা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বেশ কিছু দিন ধরে দূরপাল্লা রুটের বাসে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীগণ প্রায়ই ডাকাতি-ছিনতাইসহ নারী যাত্রীরা বিভিন্নভাবে লাঞ্ছনা/হেনস্থার স্বীকার হচ্ছেন এবং ওভারস্পিডে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে। উল্লেখিত ঘটনা সঠিকভাবে নির্ণয় ও তদন্ত করা এবং বন্ধ করার জন্য প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপন করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিষয়টি বাধ্যতামূলক করে আমাদেরকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায়, আপনাদের সমিতি/জেলা শাখার অন্তর্ভুক্ত দূরপাল্লা রুটে চলাচলকারী প্রতিটি কোম্পানি ও সমিতির বাসে অনতিবিলম্বে আগামী সাত দিনের (১লা জুন) মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য মালিকদের নির্দেশ প্রদান করিতে বলা হলো। এই নির্দেশনা যথাযথভাবে পালন না করিলে স্ব স্ব গাড়ির মালিকের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। সিসি ক্যামেরা স্থাপন না করিলে এবং গাড়ির স্পিড গভর্নর সিল করা না থাকলে প্রয়োজনে সেই সকল গাড়ি চলাচলে সিরিয়াল প্রদান বন্ধ রাখার জন্য বলা হলো ।

এর আগে গত ২০শে মে অন্য এক চিঠিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি জানায়, সমপ্রতি দূরপাল্লা রুটে দুর্ঘটনার হার অনেকাংশে বেড়েছে। এমতাবস্থায়, দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে আপনাদের সমিতি/কোম্পানির স্ব স্ব রুটের চালক, সুপারভাইজার ও হেলপাররা যাতে বিশেষ সতর্কতার সঙ্গে ট্রাফিক নিয়ম-কানুন মেনে গাড়ি পরিচালনা করে, ওভার স্পিডে গাড়ি না চালায় এবং বেপরোয়াভাবে গাড়ি ওভারটেকিং না করে, এ ব্যাপারে জরুরিভিত্তিতে গাড়ির স্টাফদের সঙ্গে কাউন্সিলিং বা আলোচনা সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /সকাল ৬:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit