শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বড় জয় দিয়ে আইপিএল মিশন শেষ করল হায়দরাবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩২ Time View

স্পোর্টস ডেস্ক : প্লে-অফে ওঠার লড়াই শেষ হয়ে গেছে আগেই, কিন্তু মর্যাদার লড়াইয়ে পিছিয়ে থাকেনি সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রবিবার (২৫ মে) কলকাতা নাইট রাইডার্সকে ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের অন্যতম বড় জয় তুলে নিয়েছে তারা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। শুরুটা করেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। উদ্বোধনী জুটিতে মাত্র ৮ ওভারে আসে ৯২ রান। ১৬ বলে ৩২ রান করে অভিষেক ফিরলেও, হেড খেলেন ৪০ বলে ৭৬ রানের ইনিংস।

তবে আসল খেলা দেখান হাইনরিখ ক্লাসেন। কলকাতার বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে মাত্র ৩৯ বলে তুলে নেন সেঞ্চুরি, শেষ পর্যন্ত ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে ৬ বলে ১২ রান যোগ করেন অনিকেত ভার্মা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৭৮ রান, যা আইপিএলের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। কলকাতার হয়ে ২ উইকেট নেন সুনীল নারিন, ১ উইকেট পান বৈভব অরোরা।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুর কিছুটা লড়াই দেখায় কলকাতা। ডি কক ও নারিন উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৭ রান। ১৬ বলে ৩১ রান করে নারিন আউট হলে ছন্দপতন ঘটে। এরপর একে একে ফিরে যান আজিঙ্কা রাহানে (১৫), ডি কক (৯), রাঘুবংশী (১৪), মানিশ পান্ডে (৩৭), রামানদীপ সিং (১৩) ও হার্শিত রানা (৩৪)। বাকি কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স ছিল আন্দ্রে রাসেল ও বৈভব অরোরার, দুজনেই ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। ১৮.৪ ওভারে ১৬৮ রানে গুটিয়ে যায় কলকাতার ইনিংস।

হায়দরাবাদের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন এহসান মালিঙ্গা, জয়দেব উনাদকাট ও হার্স দুবে। তিনজনই নিয়েছেন ৩টি করে উইকেট।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /সকাল ৫:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit