বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

 মেঘনার এক কোরাল বিক্রি হলো ২৬ হাজার টাকায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে মাছটি ২৬ হাজার ৫০০টাকায় কিনেছেন এক আড়তদার।রোববার (২৫ মে) সন্ধ্যার দিকে উপজেলার চরবগুলা ঘাটে মাছটি বিক্রি করা হয়। এর আগে, একই দিন বিকেলে উপজেলার চরকিং চরবগুলা গ্রামের আশ্রাফ মাঝির জালে মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি দেখতে সাধারণ মানুষের ভিড় জমে যায়।

জানা যায়, বিকেলের দিকে স্থানীয় আশ্রাফ মাঝির জালে একটি বড় কোরাল ধরা পড়ে। পরে মাছটি চরবগুলা ঘাটের মৎস্য আড়তে মনির মেম্বারের দোকানে আনা হয়। পরে তিনি প্রতি কেজি ১ হাজার ৬০ টাকা হিসেবে ২৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন।আশ্রাফ মাঝি বলেন, জেলেদের নিয়ে আমি বিকেলে মেঘনায় মাছ ধরতে যাই। সেখানে আগে থেকে নদীতে পাতানো জাল তুলতে গিয়ে জালে কোনো বড় মাছ আটকা পড়েছে টের পাই। জাল তুলতেই কোরাল মাছটি দেখতে পাই। পরে মাছটি তীরে নিয়ে আসি। মাছটি মনির মেম্বারের মৎস্য আড়তে ২৬ হাজার ৫০০ টাকায় বিক্রি করি। মাছটির ওজন ২৫কেজি।
 

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /সকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit