শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ভুয়া ফলোয়ারে পকেট ভারি হচ্ছে রিয়াল-বার্সার ফুটবলারদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবলারদের এখন আয়ের ক্ষেত্রের অভাব নেই। শুধু ক্লাবের পক্ষ থেকে পাওয়া বেতন-বোনাসই নয়, বিজ্ঞাপনী কাজে অংশ নিয়েও বিপুল অর্থ আয় করেন তারা। আর সামাজিক মাধ্যমের যুগে তাদের আয়ের ক্ষেত্র আরও প্রসারিত হয়েছে। এখন সামাজিক মাধ্যমে একটা পোস্ট করলেই কোটি কোটি টাকা আয় করেন জনপ্রিয় ফুটবল তারকারা।

এই যেমন রিয়াল মাদ্রিদের মহাতারকা কিলিয়ান এমবাপ্পের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ১২ কোটি ৪০ লাখের বেশি। সেখানে একটি পোস্ট করলেই তার পকেটে ঢোকে ৭৫ হাজার ইউরো। বছর শেষে সামাজিক মাধ্যম থেকে তার আয়ের সংখ্যা ছাড়িয়ে যায় ৩০ লাখ ইউরোর অঙ্ক।

একইভাবে আরেক রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ইনস্টাগ্রামে ফলোয়ার ৫ কোটি ৩০ লাখের বেশি। বছরে ইনস্টাগ্রাম থেকে তার আয় ১২ লাখ ইউরোর বেশি। তবে সম্প্রতি ক্রীড়াবিষয়ক প্ল্যাটফর্ম অডসপিডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, এমবাপ্পে-ভিনিসহ লা লিগার শীর্ষ ফুটবলারদের অনেকেরই ইনস্টাগ্রাম ফলোয়ারদের উল্লেখযোগ্য সংখ্যকই ভুয়া। এমবাপ্পের ১২ কোটি ৪০ লাখ ফলোয়ারের মধ্যে ২ কোটি ৬০ লাখই ভুয়া। ভিনিসিয়ুসেরও ৫ কোটি ৩০ লাখ ফলোয়ারের ২০.৭১ শতাংশ বা ১ কোটি ১১ লাখ ফলোয়ারই আসল নয় বলে জানিয়েছে তারা।

অডসপিডিয়ার সে প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে ভুয়া ফলোয়ারদের মাধ্যমে সবচেয়ে বেশি আয় করা শীর্ষ ১০ লা লিগা খেলোয়াড়ের ৬ জনই রিয়াল মাদ্রিদের, বার্সেলোনার আছেন ৩ জন। ভুয়া অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বছরে এমবাপ্পে-ভিনিসিয়ুস ছাড়াও বিপুল অঙ্কের অর্থ আয় করেন জুড বেলিংহাম, লামিনে ইয়ামাল, রদ্রিগো, ফেদেরিকো ভালভের্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গারা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৫, /সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit