স্পোর্টস ডেস্ক : সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে হেরে গিয়েছিলেন নুরুল হোসেন সোহানরা। ঢাকায় সে হারের শোধ তোলার সুযোগ ছিল বাংলাদেশ ‘এ’ দলের সামনে। তবে সেট হয়ে ব্যাটাররা রান বড় করতে না পারার আক্ষেপ নিয়ে এই ম্যাচটি ড্র করতে হয়েছে স্বাগতিকদের।
এরপর তিনে ব্যাট করা সাইফ হাসান (৫১) এবং অমিত হাসানও (৬৭) ফিফটির দেখা পান। তাদের ব্যাটে চড়ে দলীয় সংগ্রহকে সাড়ে তিনশর ওপারে নিয়ে যায় বাংলাদেশ।
জবাবে নিউজিল্যান্ড দল প্রথম ইনিংসে ৩৭৯ রান করে ২২ রানের লিড তুলে নেয়। দলটির পক্ষে সর্বোচ্চ ১০৩ রান আসে নিক কেলির ব্যাটে। ফিফটি করেছেন ওপেনার কার্টুস হেপি (৭১), জো কার্টার (৬২) এবং ম্যাথু বেইলি (৫৮)।
স্পিনার নাঈম হাসান ৪ এবং পেসার খালেদ আহমেদ ৩টি উইকেট ঝুলিতে পোরেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ৮৭ রান তোলার পরই আম্পায়াররা দিনের খেলা শেষ ঘোষণা করেন। তাতে ড্র মেনে নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৫, /রাত ১০:০০