বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

রাঙামাটিতে অপারেশন ডেভিলহান্টে আ’লীগের দুই নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : অপারেশন ডেভিল হান্টের আওতায় পতিত আওয়ামীলীগের ও সংগঠনটির সহযোগি সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার রাতে শহরের ভেদভেদী ও তবলছড়িতে অভিযান পরিচালনা করে আটককৃতরা হলেন, রাঙামাটি পৌর এলাকার ০৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার (৫৩) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক দীপক কুমার দে প্রকাশ সুমন (৪১)।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোতয়ালী থানা কর্তৃপক্ষ জানায়, উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনায় দুস্কৃতিকারিদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিলহান্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে শহরের ভেদভেদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নরেশ মজুমদারকে গ্রেফতার করা হয়। নরেশ ০৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলে জানাগেছে।

এছাড়া রাতে তবলছড়ি এলাকায় অভিযান চালিয়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক দীপক কুমার দে প্রকাশ সুমন (৪১)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুইজনকে শনিবার রাঙামাটির আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৫, /রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit