শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ক্ষমতা ধরে রাখাই নেতানিয়াহুর লক্ষ্য মনে করেন ইসরায়েলিরা: জরিপ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্য এখন যুদ্ধজয় বা জিম্মিদের মুক্তি নয়, বরং নিজের ক্ষমতা ধরে রাখা— এমনটাই মনে করছেন অধিকাংশ ইসরায়েলিরা। ইসরায়েলের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টুয়েলভ-এর সর্বশেষ জনমত জরিপে ওঠে এসেছে এই চিত্র।

জরিপটি সম্প্রচারিত হয় শুক্রবার, ২৩ মে। জরিপে অংশগ্রহণকারীদের ৫৫ শতাংশ মনে করেন, নেতানিয়াহুর মূল লক্ষ্য ক্ষমতায় থাকা। ৩৬ শতাংশ মনে করেন, তার লক্ষ্য জিম্মিদের মুক্তি। ৯ শতাংশ নিশ্চিত নন।

নতুন কোনো জিম্মি বিনিময় চুক্তি না হওয়ার পেছনে রাজনৈতিক কারণ দায়ী বলে মনে করছেন ৫৩ শতাংশ উত্তরদাতা। ৩৮ শতাংশ মনে করেন, যুক্তিসঙ্গত কারণ রয়েছে। ৯ শতাংশ এই বিষয়ে নির্ধারিত মত দিতে পারেননি।

এই সপ্তাহে প্রধানমন্ত্রীর এক প্রেস কনফারেন্সে দেয়া বক্তব্য কতটা মানুষকে বিশ্বাস করাতে পেরেছে— এমন প্রশ্নে ৬২ শতাংশ বলেছেন, তারা বিশ্বাস করেননি। ৩৪ শতাংশ বলেছেন, নেতানিয়াহু বিশ্বাসযোগ্য ছিলেন। ৪ শতাংশ ছিলেন অনিশ্চিত। তবে ক্ষমতাসীন জোটের সমর্থকদের মধ্যে ৫৮ শতাংশ নেতানিয়াহুর পক্ষে, আর ২৭ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন।

জরিপে অংশগ্রহণকারীদের ৫০ শতাংশ মনে করেন, সরকার ‘জাতীয় জরুরি অবস্থা’ দেখিয়ে আগামী বছরের নির্বাচন স্থগিত করতে পারে। ৩৫ শতাংশ এই আশঙ্কাকে ভিত্তিহীন বলে মনে করেন। তবে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচন সময়মতোই হবে, এর পরে নয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৫, /রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit