বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমনে শার্শার উলাশী”র জিয়ার খাল পূণঃখননের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎’আলোকিত লালমনিরহাট’ অর্থাভাবে থমকে যাওয়া ৬ মেধাবীর পাশে জেলা প্রশাসন সাংগ্রাই উৎসবের জলকেলিতে মাতোয়ারা পাহাড়ের তরুন-তরুনীরা চৌগাছায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌগাছায় দুটি বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে মাইটিভির ১৭ বছর পদার্পণ উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা। ২৯ বিজিবি খানপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকার মাদক আটক॥ মুশফিককে ওয়ানডেতে ফেরাতে চান অধিনায়ক, যা বললেন কোচ মধ্যপ্রাচ্য সংকট সমাধানে যা ভাবছে চীন বাংলা নববর্ষ নিয়ে আরএসএস এর সাম্প্রদায়িক এক অপঃপ্রচার

বাংলাদেশ সিরিজে প্রথম ম্যাচ খেলেই টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথুজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক :  আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। 

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ অবসরের কথা জানান ম্যাথুজ। তবে দল চাইলে সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।

২০০৯ সালের জুলাইয়ে গল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করেন ম্যাথুজ। এরপর দেশের হয়ে ১১৮ টেস্ট খেলেছেন তিনি। আগামী মাসের ১৭ জুন থেকে গল-এ শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাথুজ। 

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবেন না ম্যাথুজ। তিনি বলেন, ‘আমি খেলাটির প্রতি কৃতজ্ঞ এবং হাজার হাজার শ্রীলংকান ক্রিকেট ভক্তদের প্রতি কৃৃতজ্ঞ যারা আমার ক্যারিয়ার জুড়ে উত্থান-পতনে পাশে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে ভবিষ্যতের জন্য একজন তরুণ খেলোয়াড়কে জায়গা করে দেওয়ার এটাই সেরা সময়।’

শ্রীলংকা ক্রিকেটে মিডল অর্ডারে অন্যতম প্রধান ভরসা তিন ফরম্যাটের সাবেক অধিনায়ক ম্যাথুজ। এখন পর্যন্ত টেস্টে ৮ হাজার ১৬৭ রান এবং ৩৩ উইকেট নিয়েছেন তিনি। 

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৫, /সকাল ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit