বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ডাস্টবিনে ময়লা না ফেলে পরিবেশ দূষণের অভিযোগ আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমনে শার্শার উলাশী”র জিয়ার খাল পূণঃখননের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎’আলোকিত লালমনিরহাট’ অর্থাভাবে থমকে যাওয়া ৬ মেধাবীর পাশে জেলা প্রশাসন সাংগ্রাই উৎসবের জলকেলিতে মাতোয়ারা পাহাড়ের তরুন-তরুনীরা চৌগাছায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌগাছায় দুটি বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে মাইটিভির ১৭ বছর পদার্পণ উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা। ২৯ বিজিবি খানপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকার মাদক আটক॥ মুশফিককে ওয়ানডেতে ফেরাতে চান অধিনায়ক, যা বললেন কোচ মধ্যপ্রাচ্য সংকট সমাধানে যা ভাবছে চীন

রাস্তায় গাড়িতে বসে অশালীন ভঙ্গির শিকার বলিউড গায়িকা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : অশালীন ভঙ্গি দেখে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলিউড গায়িকা ও অভিনেত্রী সোফি চৌধুরী। ভারতের মুম্বাইয়ে জনসমক্ষে এই ঘটনা ঘটে তাঁর সঙ্গে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান তিনি।

ভারতের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় মাসখানেক আগে ঘটেছে এই ঘটনা। সোফি জানিয়েছেন, তিনি গাড়িতে করে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি অশালীন ভঙ্গি দেখাতে শুরু করেন।

‘বান্দ্রার রাস্তা দিয়ে আমি গাড়িতে যাচ্ছিলাম। এক ব্যক্তি প্যান্টের চেন খুলে খুবই অশালীন ভঙ্গিতে তাকাচ্ছিল। ঘটনাটি এতটাই বিব্রতকর ছিল যে আমি মানসিকভাবে ভেঙে পড়ি,’ বলেন সোফি।

সোফির ধারণা, ব্যক্তি হয়তো সচেতনভাবে এমনটি করেননি, তবে তিনি বলেন, ‘অনেক সময় পুরুষেরা কোনো কারণ ছাড়াই এমন কাণ্ড ঘটিয়ে থাকে।’

তবে এটিই ছিল না তাঁর একমাত্র অভিজ্ঞতা। তিনি আরও জানান, খার এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি বাইক নিয়ে এসে দাঁড়িয়ে পড়ে এবং আপত্তিকর ভঙ্গি দেখাতে থাকে।

শুধু ভারতেই নয়, লন্ডনে পড়াকালীনও সোফির এমন অভিজ্ঞতা হয়েছে। ‘তখন আমি লন্ডনের স্কুলে পড়ি। এক ব্যক্তি আমাকে দেখে হঠাৎ ছবি তুলতে শুরু করে,’ বলেন তিনি।

বর্তমানে সোফির সঙ্গে নিরাপত্তারক্ষী থাকলেও কিছু অনুরাগী সেলফির অজুহাতে অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন, এমন অভিযোগও করেছেন তিনি।
‘আমরা যারা পাবলিক ফিগার, আমাদের এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় প্রায়ই। নিরাপত্তারক্ষী থাকার পরও নিরাপদ বোধ করি না,’ বলেন সোফি।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৫, /সকাল ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit