শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আমিরাতে হেরে লিটন বলছেন ‘আমাদের আরও শিখতে হবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের লজ্জাজনক হার। অপ্রত্যাশিত হলেও সত্য বাংলাদেশ দলকে দাপটের সঙ্গে সিরিজ হারিয়েছে আমিরাত। শোচনীয় পরাজয়ের পর অধিনায়ক লিটন দাস বলছেন, এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ঘুরে দাঁড়াতে চাই। বাস্তবে বাংলাদেশের ক্রিকেটের যে চরম অবনতি হয়েছে, তা বলাই বাহুল্য। কিছুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে হেরেছে বাংলাদেশ। 

গতকাল আমিরাতে সিরিজ হারের পর বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলছেন, ‘সিরিজে এরকম ফলাফল হবে সেটা আমরা আশা করিনি। কারণ আমরা এখানে এসেছিলাম সিরিজ জেতার জন্যই। তবে ক্রিকেট খেলা এমনই, যখন তখন যে কোনও কিছু হতে পারে। আর প্রতিপক্ষ দল ভালো খেলেই জিতেছে, একথা মেনে নিতেই হবে ’। লিটন আরও বলেছেন, ‘আমাদের ব্যাটসম্যানদের মধ্যে তানজিদ তামিম, জাকের আলি মোটামুটি ভালো ব্যাটিং করেছে। বোলারদের মধ্যেও কয়েকজন ভালোই খেলেছে। কিন্তু আমার মনে হয়, এই হার থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। আরও উন্নতি করতে হবে।’

লিটন বলেন, ‘আমরা কিছু ভুল আজকে করেছি ব্যাটিংয়েও। এই উইকেটে ও কন্ডিশনে আমাদের প্রত্যাশিত পারফরম্যান্স হয়নি। তিন ম্যাচেই আমরা দ্বিতীয় ইনিংসে বল করেছি। শিশিরই মূল ব্যাপার ছিল, আমার মতে। তারা সত্যিই ভালো খেলেছে। আজকে প্রথম ভাগে তারা ভালো খেলেছে। ভালো বোলিং করেছে তারা, এজন্য বেশি রান করতে পারিনি আমরা। তবে ব্যাটিংয়ে কিছুটা শিশিরের সুবিধা পেয়েছে তারা। যারা ব্যাট করেছে, তাদেরকেও কৃতিত্ব দিতে হবে। তারা অস্থির হয়নি।’এই সিরিজ শেষে বৃহস্পতিবার বিশ্রাম নিয়ে শুক্র ও শনিবার দুবাইয়ে অনুশীলন করবেন লিটনরা। এরপর উড়াল দেবেন লাহোরের পথে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু আগামী বুধবার।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit