শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে : মোদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রক্ত নয়, তার শিরায় টগবগ করে ফুটছে সিঁদুর বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাবি করেন, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে ভারত।

ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বলেও দাবি করেন তিনি। রাজস্থানের বিকানেরে এক জনসভায় মোদি এসব দাবি করেন বলে বৃহস্পতিবার (২২ মে) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার রাজস্থানের পাবিস্তান সীমান্তবর্তী জেলা বিকানেরে এক জনসভা থেকে ১০৩টি অমৃত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে ভারতের সহস্রাধিক রেলস্টেশন আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যেই তৈরি হয়েছে ১০৩টি স্টেশন।

বিভিন্ন রাজ্যের স্বকীয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলোতে। সেখানেই কথাপ্রসঙ্গে উঠে আসে পেহেলগাম হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর কথাও। মোদি দাবি করেন, “যারা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের ‘মোক্ষম জবাব’ দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে। ৯টি সন্ত্রাসীঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”

মোদি দাবি করেন, “গোটা দেশ ও বিশ্বের শত্রুরা দেখেছে— যখন সিঁদুর বারুদের মতো জ্বলে ওঠে, তখন কী হয়”। তিনি আরও বলেন, “রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে।”

মোদি দাবি করেন, “ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। পেহেলগামে গুলি চললেও, আঘাত লেগেছে ১৪০ কোটির হৃদয়ে। আমরা সন্ত্রাসের হৃদয়েই আঘাত করেছি। সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, আর ভারতীয় বাহিনী পাকিস্তানকে ‘মাটিতে নামিয়ে’ এনেছে।”

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর এটিই মোদির প্রথম জনসভা। তিনি স্মরণ করেন, ২০১৯ সালে আজাদ কাশ্মিরের বালাকোটে ‘ভারতীয় বিমানহানার’ পরেও তার প্রথম জনসভা হয়েছিল রাজস্থান সীমান্তে। এবারও ‘অপারেশন সিঁদুর’-এর পর তার প্রথম জনসভা আবার এই রাজস্থানেই হলো।

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৫, /রাত ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit