বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জয়পুরহাটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সাত ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

মিজানুর রহমান মিন্টু  জয়পুরহাট
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৯ Time View
মিজানুর রহমান মিন্টু  জয়পুরহাট : জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় তেলবাহী ট্রেনের একটি ট্যাংকারের দুটি চাকা লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার (২২ মে) ভোর সাড়ে ৪টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট স্টেশনের মাস্টার নাহিদা আকতার। এ ঘটনায় ঢাকা, খুলনা, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চিলাহাটীগামী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ট্রেনের যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে রংপুর ডিপোর উদ্দেশে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন বুধবার রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় পৌঁছালে এর একটি ট্যাংকারের দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ডাউনলাইনে চিলাহাটী থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস, ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস এবং আপলাইনে ঢাকা থেকে চিলাহাটীগামী চিলাহাটী এক্সপ্রেস, রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস, ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ও চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে ট্রেনের একটি ট্যাংকারের ৩টি চাকা লাইনে তোলা হয় এবং ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশনে সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে জয়পুরহাট স্টেশনের মাস্টার নাহিদা আকতার বলেন, পুরানাপৈল এলাকায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল। এ জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। পরে রেললাইন মেরামত শেষে আজ ভোর সাড়ে ৪টায় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আটকে পড়া ট্রেনগুলো পরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit