শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী পেইনের বদলি হিসেবে কুটসিয়াকে নিল হায়দরাবাদ কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট কারসাজি, দুদকের অনুসন্ধান শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী

ছিটকে গেলেন সৌম্য, পাকিস্তান যাচ্ছেন মিরাজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : পিঠের চোটের কারণে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি সৌম্য সরকার। এবার পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে গেলেন এই ওপেনার। পাকিস্তান সিরিজে সৌম্যর পরিবর্তে দলে ডাক পেলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার। ধারণা করা হচ্ছিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তাকে দেখা যেতে পারে। মূলত আগে থেকেই পিঠের চোটে ভুগছেন সৌম্য। যা থেকে তিনি খুব ধীরগতিতে সেরে উঠছেন বলে জানা গেছে।

বিসিবির বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘পরীক্ষার পর দেখা গেছে, তার এই চোট থেকে সেরে উঠতে ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন হবে। এর মানে, পাকিস্তানে আগামী সপ্তাহে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজে তিনি খেলতে পারবেন না।’

প্রথম ঘোষিত স্কোয়াডে মিরাজ সুযোগ না পেলেও এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স দলের হয়ে খেলছেন এবং পিএসএল শেষ করেই লাহোরে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit