মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ারএশিয়া সিইও’র সৌজন্য সাক্ষাৎ উজবেকিস্তান ম্যাচে কি একাদশে থাকবেন রোনালদো? ধোঁয়াশা রাখলেন কোচ কেন পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট? ঢাবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল দীঘিনালার দুর্গম পাহাড়ে সুপেয় পানির সংকট নিরসনে সেনাবাহিনীর গভীর নলকূপ স্থাপন। নওগাঁ সদর এমপির উদ্যোগে রাস্তার উন্নয়ন,উপকৃত ৬০ পরিবার

আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে: মোদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে বলে তিনি দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে, তার শিরায় রক্ত নয়, বরং সিঁদুর টগবগ করে ফুটছে বলেও মন্তব্য করেছেন।  

বিভিন্ন রাজ্যের স্বকীয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলোতে। সেখানেই কথাপ্রসঙ্গে উঠে আসে পেহেলগাম হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর কথাও। এ সময় মোদি বলেন, ‘যারা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের ‘মোক্ষম জবাব’ দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে। ৯টি সন্ত্রাসীঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে’। মোদি দাবি করে বলেন, ‘গোটা দেশ ও বিশ্বের শত্রুরা দেখেছে— যখন সিঁদুর বারুদের মতো জ্বলে ওঠে, তখন কী হয়’। 

এ সময়, ‘রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে’ মন্তব্য করে মোদি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য অপারেশন সিন্দুর তিনটি ফর্মুলা নির্ধারণ করেছে। প্রথমত, যদি ভারতে কোনো সন্ত্রাসী হামলা হয়, তাহলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। আমাদের বাহিনী সময়, পদ্ধতি এবং পরিস্থিতি নির্ধারণ করবে। দ্বিতীয়ত, ভারত পারমাণবিক বোমার হুমকিতে ভয় পাবে না। তৃতীয়ত, আমরা সন্ত্রাসবাদী এবং তাদের ওপর নির্ভরশীল সরকারের মধ্যে পার্থক্য করব না’।

মোদি দাবি করেন, ‘ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। পেহেলগামে গুলি চললেও, আঘাত লেগেছে ১৪০ কোটি ভারতীয়র হৃদয়ে। আমরা সন্ত্রাসের হৃদয়েই আঘাত করেছি। সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, আর ভারতীয় বাহিনী পাকিস্তানকে ‘মাটিতে নামিয়ে’ এনেছে’। 

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit