শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মাঝ আকাশে ভয়াবহ ঝড়ের কবলে ভারতের বিমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝআকাশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে। ফ্লাইট নম্বর ৬ই ২১৪২ বুধবার (২১ মে) রাজধানী দিল্লি থেকে কাশ্মিরের শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে হঠাৎ শক্তিশালী ঝড়ে পড়লে বিমানের সামনের অংশ—বিশেষ করে ‘নাক’ (নোজ)—গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

পরবর্তীতে এক বিবৃতিতে ইন্ডিগো কর্তৃপক্ষ জানায়, পাইলট ও কেবিন ক্রুরা জরুরি পরিস্থিতির স্ট্যান্ডার্ড প্রটোকল মেনে কাজ করেন এবং যাত্রীদের নিরাপদে অবতরণ করানো হয়। ঝড়ের পরপরই আতঙ্কিত যাত্রীদের সহায়তা ও প্রয়োজনীয় মানসিক সাপোর্ট দেওয়া হয়। বিমানটিকে বর্তমানে মাটিতে রেখে প্রযুক্তিগত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে।

ঘটনার সময় বিমানে থাকা ওয়াইস মাকবুল নামে এক যাত্রী এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “আমি তখন বিমানে ছিলাম এবং বাড়ি ফিরছিলাম। মনে হচ্ছিল এটি মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। সবাই আতঙ্কে চিৎকার করছিলেন।”

এক্স-এ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ঝড়ের মধ্যে বিমানের ভেতর যাত্রীরা আতঙ্কে চিৎকার করছেন। অনেকেই প্রার্থনা করছেন ও সৃষ্টিকর্তার নাম নিচ্ছেন। ভিডিওচিত্র ধারণকারী ব্যক্তির মুখেও আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল।

ইন্ডিগোর এ ঘটনায় বড় দুর্ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে ঘটনার মানসিক প্রভাব দীর্ঘদিন রয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৫, /সকাল ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit