শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সেই ‘গোরখাদক’ মনু মিয়ার সঙ্গে বুক মিলিয়ে যা বললেন খায়রুল বাসার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪০ Time View

বিনোদন ডেস্ক : ৪৯ বছর ধরে বিনাপারিশ্রমিকে মানবসেবা করে যাচ্ছেন কিশোরগঞ্জের ইটনার মনু মিয়া। চার যুগেরও বেশি সময় ধরে তিনি কবর খননকাজ করে চলেছেন। অত্র এলাকায় তিনি ‘গোরখোদক’ হিসেবে বেশ পরিচিত। আশপাশ এলাকার মুসলিম রীতি অনুযায়ী তিনি কবর খননকাজ করে আসছেন এ নজির স্থাপন করে চলেছেন।। দীর্ঘ এই সময়ে প্রায় তিন হাজারের বেশি কবর খনন করেছেন মনু মিয়া। কিন্তু কোনো প্রকার অর্থ কিংবা উপহার তিনি কারও কাছ থেকেই নেননি। কোনো গ্রামে মৃত্যুর খবর পেলেই নিজের লাল রঙের ঘোড়ায় পৌঁছে যেতেন। এই ঘোড়ায় চড়ে কবর খননের কাজে তিনি যেতেন। কিন্তু দুর্ভাগ্যবশত মনু মিয়ার সেই বিশ্বস্ত সঙ্গী আর নেই। 

বর্তমানে মনু মিয়া অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ সুযোগে দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘোড়াটিকে হত্যা করেছে। যে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষের হৃদয়ে দাগ কেটেছে। 

এ ঘটনার পর ‘গোরখোদক’ মনু মিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে অভিনেতা বলেন, মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। আমার কবর খোঁড়ার আগ পর্যন্ত আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদ রাখেন। খায়রুল বাসার আরও বলেন, যদি কেউ মনু মিয়ার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন, তাহলে চিরকৃতজ্ঞ থাকব। এরপরই মনু মিয়ার সঙ্গে ফোনকলে কথা বলেন খায়রুল বাসার। কথোপকথনে তিনি আশ্বস্ত করেন, খুব শিগগির হাসপাতালে তাকে দেখতে যাবেন বলে জানান অভিনেতা।

এরপর গত সোমবার রাতেই হাসপাতালে মনু মিয়ার সঙ্গে দেখা করেন অভিনেতা খায়রুল বাসার। তার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপে একটি ঘোড়া কিনে দেওয়ার প্রস্তাব দেন তিনি। কিন্তু মনু মিয়া সেই প্রস্তাবে রাজি হননি। বরং বলেছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরলে প্রয়োজনে ৭টা ঘোড়া কিনবেন তিনি। মনু মিয়ার সঙ্গে কথা হওয়ার পর সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি তুলে ধরেন খায়রুল বাসার। সেখানে তিনি বলেন, মনু চাচা দোয়া ছাড়া কিছু চান না আপনাদের কাছে। উনি আপনাদের জন্য দোয়া করেন, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। 

অভিনেতা আরও বলেন, মনু চাচা বললেন— ঘোড়ার জন্য তার কষ্ট নাই। কষ্ট নাই, কারা তার ঘোড়াকে হত্যা করেছে তা নিয়েও। তার ঘোড়ার সঙ্গে যাত্রা এ পর্যন্তই রেখেছেন আল্লাহ। মনু চাচা আরও বললেন— সে মারা গেছে তো চোখে দেখি নাই, তাই কষ্ট যেটুক হওয়ার তাও হচ্ছে না। আসলে আর কতটা অভিনয় করলে সন্তানের প্রতি মায়া আড়াল করতে পারবেন, মনু চাচা ভেবে পাচ্ছেন না!

খায়রুল বাসার বলেন, আবার জিজ্ঞেস করলাম— বাড়ি ফিরে ওকে ছাড়া শূন্য শূন্য লাগবে না? তিনি বললেন, ১০ মণ খড় আর ১০ মন কুড়া কিনেছিলেন ওর জন্য। অল্প খাইয়ে ঢাকায় এসেছিলেন চিকিৎসার জন্য। এই খড়-কুড়া ওর রিজিকে থাকল না, তার আগেই সে চলে গেল। বাড়ি ফিরে এই খড়-কুড়া দেখে কষ্ট হবে। বাড়ি ফিরে যে ঘোড়াটার জন্য কষ্ট হবে এই ভেবেই মনু চাচার চোখ ভিজে উঠল। আমি একটু থামলাম। ভাবলাম কত আর শক্ত থাকা যায়! মায়া তো মনু চাচার আছে।

অভিনেতা বলেন, মানুষের বাইক-সাইকেলের শখ থাকে। আমি যতটা বুঝলাম, উনার শখ ছিল হাতেমতাই হওয়া। মানুষের প্রয়োজনে ঘোড়ার পিঠে চড়ে মানুষের দুয়ারে পৌঁছে যাওয়া। উনি উনার সাধ্যের মধ্যে সবচেয়ে মহৎ কাজটিই করে গেছেন আজীবন। উনি সুস্থ হয়ে আবার উনার শখের কাজে ফিরতে চান দ্রুত। আপনাদের দোয়ায় নিশ্চয়ই আল্লাহ উনাকে দ্রুত সুস্থ করে তুলবেন। 

খায়রুল বাসার বলেন, ‘উনি কারও কাছে ঘোড়া চান না, দোয়া চান। উনার কারও প্রতি অভিযোগ-অনুযোগ নেই। সুস্থ হয়ে বাড়ি ফিরলে প্রয়োজনে ৭টা ঘোড়া কিনতে পারবেন বলেছেন। যা হওয়ার হয়ে গেছে, আল্লাহ যা নির্ধারণ করতে চান তাই হবে। উনি মনে করেন সবই নসিব।

তিনি বলেন, মনু মিয়ার ঘোড়া তার জীবন দিয়ে আমাদের সঙ্গে এক নায়কের পরিচয় করিয়ে দিল। আমাদের শেখা উচিত—এই সমাজের মানবিক আদর্শ, সম্মান এবং গর্ব আমাদের মনু মিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit