বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী দূর্গাপুর পুলিশের অভিযানে প্রায় ৪৮০ বোতল ফেনসিডিল জব্দসহ আটক -১ শরিফুলের ইতিহাস, মুশফিক-মিরাজের উন্নতি পূর্বধলায় আওয়ামী লীগ নেতা মাইন উদ্দিন আহমেদ গ্রেপ্তার নেপালের ভূমিধস এলাকায় চীনের ড্রোন মোতায়েন তেহরানের সঙ্গে আলোচনায় তাড়া নেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে: আইআরজিসি তাসাউফ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্‌যাপিত

আমিরাতের বিপক্ষে ‘ফাইনালে’ কেমন একাদশ নিয়ে নামবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজটা হওয়ার কথা ছিল দুই ম্যাচের। সেটা হলে ১-১ সমতা নিয়ে সন্তুষ্ট থাকতে হতো বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতকে। কিন্তু শেষ মুহূর্তে একটা ম্যাচ বেড়ে যাওয়ার ফলে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও আমিরাত। এখন পর্যন্ত সিরিজে সমতা থাকায় ম্যাচটা রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

দলের বোলিং ইউনিটের সমস্যা থাকলেও আগের ম্যাচের বোলিং লাইন আপ থেকে পরিবর্তন নাও আসতে পারে। কিন্তু বোলিংয়ে অপশন বাড়াতে কম্বিনেশন বদলের পথে হাঁটতে পারে বাংলাদেশ। আগের ম্যাচে ৫ বোলার নিয়ে খেলেছে দল, আজ সেখানে নামতে পারে ৬ বোলার নিয়ে। সেক্ষেত্রে দুই ম্যাচে ব্যর্থ শামীম হোসেন পাটোয়ারীকে বসতে হতে পারে বেঞ্চে। দুই ম্যাচে ১০ বল খেলে তিনি করেছেন ১২ রান। শেষ দিকে সময়ের চাহিদা মেটাতে পারেননি, যার ফলে তাকে জায়গা হারাতে হতে পারে আজ।

তার জায়গায় একাদশে ঢুকতে পারেন প্রথম ম্যাচের সেরা বোলার হাসান মাহমুদ। তাকে দলে আনলে ব্যাটিং লাইন আপে একটু আগে নামতে হবে তানজিম হাসান সাকিব আর রিশাদ হোসেনকে। আগের দুই ম্যাচের মতো আজকের ম্যাচও হবে শারজায়। আজ বাংলাদেশ সময় রান ৯টায় শুরু হবে ম্যাচটা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানভির ইসলাম। 

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit