শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

শীর্ষ পাঁচ লিগের বাইরের গিওকারেসকে টেক্কা দিতে পারবেন এমবাপ্পে-সালাহ?

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : প্রতি মৌসুমে ইউরোপের শীর্ষ লিগগুলোর শীর্ষ গোলদাতাদের সংশ্লিষ্ট লিগ থেকে ‘গোল্ডেন বুট’ পুরস্কৃত করা হয়। সেই পুরস্কারের লিগভেদে আলাদা আলাদা নাম আছে। আবার উয়েফার অধীনস্থ সবগুলো লিগ মিলিয়েও দেয়া হয় ইউরোপিয়ান ‘গোল্ডেন শু’ নামে পরিচিত সোনার জুতো। এই পুরস্কার দেয়া হয় গোল সংখ্যাকে পয়েন্টে রূপান্তরিত করে সর্বোচ্চ পয়েন্টের মালিককে। পয়েন্ট হিসাব করা হয় গোল সংখ্যা ও সংশ্লিষ্ট লিগের মানের ভিত্তিতে।

নিয়ম অনুযায়ী,  উয়েফা কো–ইফিসিয়েন্ট তালিকায় শীর্ষ ৫ লিগে করা প্রতিটি গোলের জন্য ২ পয়েন্ট করে দেয়া হয়। এরপর ৬ থেকে ২২ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের লিগে প্রতিটি গোলের জন্য দেয়া হয় ১.৫ পয়েন্ট করে। এর বাইরের লিগগুলোয় প্রতিটি গোলের মান ১ পয়েন্ট। ফলে শীর্ষ পাঁচ লিগ থেকেই গোল্ডেন শু জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

এবারের গোল্ডেন শু’র লড়াইয়ে এখানেই ব্যতিক্রম। শীর্ষ পাঁচ লিগের বাইরে খেলেও এখন পর্যন্ত সোনার জুতো জেতার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে ভিক্তর গিওকারেস। পর্তুগালের লিগের দল স্পোর্তিং সিপির হয়ে খেলা এই সুইডিশ পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে, মোহামেদ সালাহ, হ্যারি কেন, রবার্ট লেভানদোভস্কির মতো নামকে।
গোলের সংখ্যায় গিওকারেস সবাইকে টেক্কা দিয়েছেন। ৩৩ ম্যাচ খেলেই করেছেন ৩৯ গোল। গোলের হিসেবে তার ধারেকাছেও বাকিরা নেই। কিন্তু পর্তুগিজ প্রিমেরা লিগা র‍্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে থাকায় প্রতিটি গোলের জন্য তিনি পেয়েছেন ১.৫ পয়েন্ট করে। তাতে তার পয়েন্ট দাঁড়িয়েছে ৫৮.৫। আবার লিগে ম্যাচ সংখ্যাতেও পিছিয়ে তিনি। লা লিগা, প্রিমিয়ার লিগ, সিরি আ’য় ম্যাচের সংখ্যা ৩৮ হলেও পর্তুগিজ লিগে ম্যাচ ৩৪টি। এরই মধ্যে সবগুলো ম্যাচ হয়ে যাওয়ায় গিওকারেসের হাতে আর কোনো ম্যাচ বাকি নেই।

 

View this post on Instagram

A post shared by GOAL USA (@goalusa_)

আর এ কারণেই গোল্ডেন বুট জেতার দৌড়ে কিলিয়ান এমবাপ্পেই এখন পরিষ্কার ফেবারিট। গিওকাসেরের সমান ম্যাচ খেলে এমবাপ্পে গোল করেছেন পাক্কা ১০টি কম, ২৯টি। কিন্তু লা লিগা শীর্ষ পাঁচ লিগের একটি হওয়ায় এমবাপ্পের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৮; যা সুইডিশ তারকার চেয়ে মোটে .৫০ কম। লা লিগায় রিয়ালের আরও একটি ম্যাচ বাকি থাকায় তকে টপকে যাওয়ার সুযোগ আছে এই ফরাসির সামনে। লিগের শেষ ম্যাচে শনিবার (২৪ মে) সোসিয়েদাদের বিপক্ষে একটা গোল করলেই শীর্ষে উঠে যাবেন এমবাপ্পে।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit