রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা বরদাশত করা হবে না: ডিএমপির হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোনও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এতে জানানো হয়, সোমবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে রাজধানীর ধানমন্ডি থানায় সংবাদ আসে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি বাড়ির গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেছে। ওই সংবাদ পাওয়ার পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে ১৫ থেকে ২০ জন লোক অবস্থান করছিল এবং তারা ওই বাড়িতে জোর করে প্রবেশের চেষ্টা করছিল। এসময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করে। এসময় তারা মো. গোলাম মোস্তফা নামক এক ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। 

একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে এ ধরনের কোনও বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদের মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে ৩টার দিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কোনও ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে অহেতুক হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৫, /রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit