শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

‘সেঞ্চুরিয়ান’ ইমনের একাদশে না থাকার কারণ জানা গেল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন পারভেজ হোসেন ইমন। তবে রেকর্ডগড়া সে সেঞ্চুরির পরের ম্যাচেই একাদশে জায়গা হলো না তার। 

বিসিবি জানিয়েছে, প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সময় কুঁচকির চোটে পড়েছেন ইমন। ফিটনেস টেস্টে তিনি পাস করলেও ঝুঁকি এড়াতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।  

সোমবার (১৯ মে) তার ফিটনেস টেস্ট নেওয়া হয়। সেখানে তিনি ম্যাচ খেলার জন্য ফিট হিসেবে ছাড়পত্র পান। তবে টিম ম্যানেজমেন্ট সবকিছু বিচার করে তাকে পুরোপুরি ফিট হতে সময় দেওয়ার সিদ্ধান্ত নেয়। যার কারণে শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচের একাদশে রাখা হয়নি তাকে।

এদিকে ইমন ছাড়াও আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিন পরিবর্তন আনা হয়েছে। টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শেখ মেহেদীকে বসিয়ে লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে একাদশে রাখা হয়েছে।

এছাড়া প্রথম ম্যাচ খেলে আইপিএলের জন্য ভারতে যাওয়া মোস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। আর হাসান মাহমুদকে বিশ্রাম দিয়ে গতিময় পেসার নাহিদ রানাকে একাদশে সুযোগ করে দেওয়া হয়েছে।  

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /রাত ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit