সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

গ্রুপে পয়েন্ট সমান হলে কী হবে, কীভাবে বেছে নেওয়া হবে তৃতীয় স্থানের সেরা ৮ দল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বের লড়াই শেষে কোন দল পরের রাউন্ডে যাবে, আর কোন দলকে বিদায় নিতে হবে, তা নিয়ে দর্শকদের হিসাব-নিকাশ চলতেই থাকে। এবার টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে রেকর্ড ৩২টি দল জায়গা করে নেবে পরের রাউন্ডে। নকআউটের টিকিট কাটার এ হিসাব-নিকাশ এবার তাই আরও রোমাঞ্চকর হতে যাচ্ছে।

১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুটি দল সরাসরি চলে যাবে ‘রাউন্ড অব ৩২’-এ। তবে হিসাবটা জটিল হবে প্রতি গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোকে নিয়ে। ১২টি গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা ৮টি দলও পা রাখবে নকআউট পর্বে।

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কী হবে

গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য ৩ পয়েন্ট এবং ড্রয়ের জন্য ১ পয়েন্ট। যদি গ্রুপ পর্বের খেলা শেষে একই গ্রুপের দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়, তবে অবস্থান নির্ধারণের জন্য ক্রমানুসারে নিচের নিয়মগুলো প্রযোজ্য হবে— 

প্রথম ধাপ—

  • প্রথমেই দেখা হবে হেড টু হেড বা মুখোমুখি লড়াইয়ের হিসাব।
  • সমান পয়েন্ট থাকা দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচে অর্জিত সর্বোচ্চ পয়েন্ট।
  • সমান পয়েন্ট থাকা দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচের গোল ব্যবধান।
  • সমান পয়েন্ট থাকা দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচে করা সর্বোচ্চ গোলসংখ্যা।

এরপরও দলগুলোকে আলাদা করা না গেলে আসবে দ্বিতীয় আরেকটি হিসাব।

দ্বিতীয় ধাপ—

  • গ্রুপ পর্বের সব ম্যাচে দলগুলোর গোল ব্যবধান।
  • গ্রুপ পর্বের সব ম্যাচে দলগুলোর গোলসংখ্যা।
  • ফেয়ার প্লে পয়েন্ট: খেলোয়াড় ও দলের অফিশিয়ালদের পাওয়া হলুদ ও লাল কার্ডের ওপর ভিত্তি করে নির্ধারিত সর্বোচ্চ ‘টিম কন্ডাক্ট স্কোর’।

তৃতীয় ধাপ—

এরপরও দলগুলোকে আলাদা করা না গেলে সমান পয়েন্টে থাকা দলগুলোর অবস্থান নির্ধারিত হবে সর্বশেষ ফিফা র‍্যাংকিং ভিত্তি করে।

সেরা ৮টি  ‘তৃতীয়’ দল যেভাবে বেছে নেওয়া হবে 

১২টি গ্রুপের মধ্যে সেরা ৮টি তৃতীয় হওয়া দল নির্ধারণের ক্ষেত্রে নিচের বিষয়গুলো ক্রমানুসারে বিবেচনা করা হবে—

  • গ্রুপ পর্বে প্রাপ্ত পয়েন্ট।
  • গ্রুপ পর্বের গোল ব্যবধান।
  • গ্রুপ পর্বের গোলসংখ্যা।
  • ফেয়ার প্লে পয়েন্ট।
  • সর্বশেষ ফিফা র‍্যাংকিং।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit