শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সিরিয়ার প্রেসিডেন্টকে গুপ্তহত্যার পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় সিরিয়ার ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এমনকি রিয়াদ বৈঠকে দুজনের আলোচনার পর আল-শারার প্রসংশাও করেন তিনি।

এর মধ্যেই মার্কিন সিনেটের শুনানিতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বিরোধী ডেমোক্রেটিক দলীয় সিনেটর জিন শাহিন। তিনি জানান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে গুপ্তহত্যার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। 
 
এরপর সৌদি আরবে ট্রাম্প-শারার বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিলেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। জর্ডানের বাদশাহ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি শারাকে হত্যা করা হয় তাহলে সিরিয়ায় আবারও গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে। পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে অস্থিরতা।
 
জিন শাহিনের ভাষ্যে, ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা শারার অতীত জীবন এবং তার ইসলামপন্থি মনোভাব নিয়ে সন্দেহের ওপর ছিলেন। বিশেষ করে আল কায়েদার যোদ্ধা, হায়াত তাহরির আল শাম এইচটিএসের প্রধান, এছাড়া যুক্তরাষ্ট্রের কারাগারেও বন্দিও ছিলেন তিনি।
 
যদিও সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের অনেকে। ট্রাম্প ঘনিষ্ঠদের দাবি, মধ্যপ্রাচ্যে সফর ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পিছনে কাজ করেছে তুরস্ক ও সৌদি আরবের যৌথ উদ্যোগ। এদিকে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় সিরিয়া-ইসরাইল সংলাপও শুরু হয়েছে।
 
এখন আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, শারার নেতৃত্বাধীন সিরিয়া কি অবশেষে আব্রাহাম চুক্তিতে যোগ দেবেন? আব্রাহাম চুক্তি হল আরব-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরন চুক্তি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিরিয়ার তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সবাইকে নিয়ে শান্তিতে থাকতে চায় দামেস্ক।
 

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর ও তুর্কিয়ে টুডে  

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৫, /রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit