শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সালমান রুশদির ওপর হামলাকারীর ২৫ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বহুল আলোচিত ও সমালোচিত লেখক সালমান রুশদিকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। শুক্রবার, ঘোষণা করা হয়েছে এ রায়। ২৭ বছর বয়সীর অভিযুক্তের নাম হাদি মাতার। তার বিরুদ্ধে আরও একটি মামলা চলছে নিউইয়র্কের আদালতে।

২০২২ সালে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় ভয়াবহ হামলার শিকার হন লেখক সালমান রুশদি। ছুরিকাঘাত করা হয় তার মাথা, ঘাড়, হাত’সহ শরীরের নানা স্থানে। এতে অন্ধ হয়ে যায় তার ডান চোখ। রুশদি ছাড়াও আহত হন পিটসবার্গের ‘সিটি অব অ্যাসাইলাম’ সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা হেনরি রিসও। হামলাকারী হাদির বিরুদ্ধে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সহযোগিতার অভিযোগ রয়েছে। আদালতের রায়ে বলা হয়, রুশদির ওপর হামলার জন্য হাদি মাতারকে সর্বোচ্চ ২৫ বছর কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে।

১৯৮১ সালে ‘মিডনাইটস চিলড্রেন’ বই লিখে খ্যাতি অর্জন করেন সালমান রুশদি। কিন্তু ১৯৮৮ সালে লেখা চতুর্থ বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জন্য তাকে ৯ বছর আত্মগোপনে থাকতে হয়েছিল। বইটিতে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে মনে করেন মুসলিমরা। এটি প্রকাশের পর থেকে সালমান রুশদি হত্যার হুমকি পেয়ে আসছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৫, /রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit