বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবন উদ্বোধন করেছেন।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নতুন ভবনের উদ্বোধন করেন তিনি।

ড. ইউনূস বলেন, মাইক্রোক্রেডিটের জন্য একটি আলাদা ব্যাংক তৈরি করতে হবে। এজন্য নতুন একটি আইন প্রয়োজন। এই ব্যাংকটি হবে সামাজিক ব্যবসার মডেলে পরিচালিত, যেখানে মালিকরা মুনাফা তুলতে পারবেন না।

তিনি আরও বলেন, এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, মানুষ জন্মগতভাবেই উদ্যোক্তা। এভাবে বেকারত্ব কমবে, মানুষ চাকরি খুঁজবে না, বরং নিজেই কাজ তৈরি করবে।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এই নতুন ধরনের ব্যাংক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক প্রমুখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৫, /দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit