বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
‘একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখছে না বিশ্ব’ মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইলিশ খেয়ে অ্যালার্জি বাড়লে কী করবেন? রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় শাস্তি পেলেন মুজারাবানি হরমুজে মার্কিন নৌ অবরোধ নিয়ে যা বললেন ইরানের রাষ্ট্রদূত রানীশংকৈলে পিআইও নুরুন্নবীর বদলির আদেশে এলাকাবাসীর মিষ্টি বিতরণ । ‘আইডল’ নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী ইয়ামাল আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

৬০ ঘন্টা আল্টিমেটাম শেষ; রাঙামাটিতে শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর চলছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৭৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণকারি প্রতিষ্ঠান পার্বত্য রাঙামাটি জেলা পরিষদকে ৪৮ ঘন্টা পরবর্তী আরো ১২ ঘন্টা আল্টিমেটাম দেওয়ার পরেও সেটি অপসারনে কোনো প্রকার উদ্যোগ গ্রহণ না করায় শুক্রবার বিকেল পাঁচ’টা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভাস্কয্যস্থলে গিয়ে অবস্থানগ্রহণ করে সন্ধ্যা থেকে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্য ভাংচুর শুরু করেছে আন্দোলনকারিরা।

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের নির্বাচন অফিস সংলগ্ন এলাকায় স্থাপিত ভাস্কর্যটি ভাঙতে বিএনপি, জামায়াত, ছাত্র শিবিরসহ বৈষম্য বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।এর আগে বেলা ৩টার দিকে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার’ ব্যানারে শহরের ভেদভেদী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে নির্বাচন অফিসের সামনে অবস্থান নেয়।রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, “শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার খবর পেয়েছি। কিন্তু করা ভাঙছে তা জানি না।”

এরআগে মঙ্গলবার রাঙামাটিতে ফ্যাসিবাদের মূর্তি অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা। পরে জেলা পরিষদ কাযালয় ঘেরাও করে সেখানে ২ ঘন্টাব্যাপী সমাবেশ করে বিক্ষোভকারীরা জেলা পরিষদকে প্রথমে ৪৮ ঘন্টা পরবর্তীতে আরো ১২ ঘন্টার আল্টিমেটাম দিলেও ভাস্কর্য নির্মাণকারি প্রতিষ্ঠান রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে উক্ত ভাস্কর্য অপসারণে কোনো পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনকারিরা সমন্বিতভাবে শুক্রবার সন্ধ্যা থেকে লোহার হাতুরি ও ড্রিল মিশিন দিয়ে উক্ত ভাস্কর্য ভাংচুর করা শুরু করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে আটটার সময়েও ভাংচুর চলছে।

কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৫, /রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit