বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ডোমারে পৌর বিএনপি’র গণ সংযোগ ও লিফলেট বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো সারাদেশে প্রচার ও প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার পৌর শাখার উদ্যোগে পাড়ায় ও মহল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণ সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশেনা ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সাধারণ মানুষকে সচেতন করতে নির্বাচনী প্রচারনা, গণ সংযোগ ও লিফলেট বিতরন করা হয়।

ডোমার পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মনছুর আলীর নের্তৃত্বে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার সাহাপাড়া এবং গোডাউন পাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন।
এ সময় পৌর বিএনপি’র সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, কাওছার আলম বকুল, অর্থ সম্পাদক রুহুল আমিন, পৌর কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, ওয়ার্ড সভাপতি জহুরুল হক দিপু, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়া প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়াও উক্ত কর্মসূচিতে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, আজাবুল ইসলাম, প্রচার সম্পাদক শাহিনুর ইসলাম, শ্রমিক দলের সদস্য সচিব রাজু আমিন, ওয়ার্ড বিএনপির সভাপতি তালিবুল ইসলামসহ বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নীলফামারী-১ ডোমার ডিমলা আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেত্রীবৃন্দ।

কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৫,/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit