শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বার্সার লা লিগা জয়ের পর ইনস্টাগ্রামে যা বললেন মেসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : লা লিগার ২৮তম শিরোপা জিতেছে বার্সেলোনা। বৃহস্পতিবার এস্পানিওলের মাঠে ২-০ গোলে জয় তুলে নেয়ার মধ্য দিয়ে মৌসুমের অন্যতম বড় সাফল্য পেল ক্লাবটি। এই জয়ে নিশ্চিত হয়ে যায়, লিগে তাদের ধরা আর সম্ভব নয় প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পক্ষে। এটা বার্সার জন্য বিশেষ এক মৌসুম। জানুয়ারিতে তারা জিতেছে সুপারকোপা দে এসপানা, গত মাসে পেয়েছে কোপা দেল রে’র শিরোপা। এবার লা লিগাও জিতে ফেলল। একমাত্র চ্যাম্পিয়নস লিগই অধরা রইল।

এই শিরোপা হলো তরুণ তারকা লামিন ইয়ামাল-যুগের প্রথম লা লিগা জয়। তিনি আগেও শিরোপাটা জিতেছেন বটে, তবে জাভির অধীনে জেতা ২০২২-২৩ মৌসুমের সে লিগে তিনি স্কোয়াডের খেলোয়াড় ছিলেন মাত্র। তবে এবার দৃশ্যটা ভিন্ন, তিনিই দলের প্রাণভোমরা, কালই যেমন প্রথম গোলটা করে দলকে এগিয়ে দিয়েছিলেন, এরপর দ্বিতীয় গোলের যোগানটাও তিনি দিয়েছেন। মোটে ১৭ বছর বয়সেই এই উইঙ্গার পুরো ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন। এই মৌসুমে লা লিগায় ৩৩ ম্যাচ খেলে তিনি করেছেন ৮টি গোল, করিয়েছেন ১৩টি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ইয়ামাল একটি দারুণ কাপে বাঁকানো শটে গোল করেন। তার সেই গোলই বার্সাকে এগিয়ে দেয়। যোগ করা সময়ে ফেরমিন লোপেজের আরেকটি গোলে জয় নিশ্চিত হয়। বার্সার এই জয়ের পর অনেক ভক্ত ও সাবেক খেলোয়াড় শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবটিকে। তাদের মধ্যে রয়েছেন ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। তিনি সামাজিক মাধ্যমে বার্সাকে শুভেচ্ছা জানিয়েছেন। বার্সার ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন ‘অভিনন্দন’। এরপর সে ছবিটা আবার নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলছেন। তবে অনেকেই আশা করছেন, একদিন তিনি বার্সায় ফিরবেন। মেসির শুভেচ্ছাবার্তা নতুন করে সেই আলোচনার জন্ম দিয়েছে। তবে আপাতত বার্সা ভক্তদের জন্য বড় খবর হলো, তাদের দল ঘরোয়া তিনটি শিরোপাই জিতেছে। ইয়ামাল, ফেরমিনদের মতো তরুণদের হাত ধরে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। আর মেসির মতো কিংবদন্তি দূর থেকেও সেই উৎসবে সামিল হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৫, /দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit