শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

এনওসি পেতে বিসিবিতে আবেদন করেছেন মোস্তাফিজ ও সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএল ও পিএসএলে দল পাওয়ার পর মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান টুর্নামেন্ট দুটিতে অংশ নিতে বিসিবির কাছে অনাপত্তি পত্র (এনওসি) চেয়ে আবেদন করেছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে এই খবর জানিয়েছে।

গতকাল (বুধবার) মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে নেয়ার ঘোষণা দেয় আইপিএলের  ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। একই দিনে সাকিব আল হাসানকে দলে টানে পিএসএলের দল লাহোর কালান্দার্স। দুজনকেই এই মৌসুমের বাকি অংশের জন্য দলে নিচ্ছে এই দুই ফ্র্যাঞ্চাইজি। তবে টুর্নামেন্টে অংশ নিতে বিসিবির এনওসি লাগবে তাদের।

মোস্তাফিজকে দিল্লি অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে নিয়েছে। ভারত-পাকিস্তানের সংঘাতে আইপিএল স্থগিত হলে দেশে ফিরে গেছেন ফ্রেজার-ম্যাকগার্ক। আগামী শনিবার (১৭ মে) টুর্নামেন্ট ফের মাঠে গড়ালেও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতে ফিরতে অনীহা প্রকাশ করেছেন। এরপরই বাংলাদশের বাঁহাতি পেসারকে দলে নেয়ার খবর জানায় ফ্র্যাঞ্চাইজিটি।

তবে দিল্লির এই ঘোষণার পরই তৈরি হয় বিভ্রান্তি। মোস্তাফিজের আইপিএলে দল পাওয়ার ব্যাপারে কিছুই জানে না বলে জানায় বিসিবি। এরপর গতকাল সন্ধায়ই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যান মোস্তাফিজ। এতে তার আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। দুবাই পৌঁছেই মোস্তাফিজ এনওসির জন্য আবেদন করেছেন। বিসিবিও নাকি তার আবেদন ইতিবাচকভাবে দেখছে বলে জানা গেছে। দিল্লির ফ্র্যঞ্চাইজি এখন মোস্তাফিজকে খেলানোর জন্য বিসিবির এনওসির অপেক্ষায়।

এদিকে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে দলে নেয়া লাহোর কালান্দার্সও বিসিবির এনওসির অপেক্ষায়। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফেরেননি সাকিব। এনওসির আবেদনও পাঠিয়েছেন ই-মেইলের মাধ্যমে। এক সময়ের শীর্ষ অলরাউন্ডারকেও এনওসি দেয়া হতে পারে।
কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৫, /বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit