শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

এস-৪০০ ধ্বংসের দাবি করা সেই আদমপুর বিমানঘাঁটি পরিদর্শন করলেন মোদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে পাক-ভারত উত্তেজনার মধ্যে ভারতের আদমপুর বিমানঘাঁটিতে হামলা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংসের দাবি করেছিল পাকিস্তান। এবার সেই বিমানঘাঁটি পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে ভারতের পাঞ্জাবে আদমপুর বিমানঘাঁটিতে যান। তিনি সেখানে বিমান বাহিনীর সৈন্যদের সঙ্গে সাক্ষাত করেন। পরে সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বিমানঘাঁটি পরিদর্শনের বিষয়টি জানান মোদি।

সামাজিক মাধ্যমে মোদি লিখেছেন, ‘আজ সকালে আমি এএফএস আদমপুর পরিদর্শন করেছি এবং আমাদের সাহসী যোদ্ধা ও সৈনিকদের সঙ্গে সাক্ষাৎ করেছি। যারা সাহস, দৃঢ়প্রতিজ্ঞ ও ভয়হীনতার প্রতীক তাদের কাছে যাওয়াটা একটা বিশেষ অভিজ্ঞতা।’মোদি আরও বলেন, ‘সশস্ত্র বাহিনী সবসময় দেশের জন্য যা করে তার জন্য ভারত সবসময় তার সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞ।’

এর আগে গত সপ্তাহে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছিল, তারা ভারতের আদমপুর বিমানঘাঁটিতে হামলা এবং এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। যদিও উল্টো কথা বলেছিল ভারত। ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের এমন দাবির বিপরীতে তখন বলেছিল, ওই ঘাঁটিতে আক্রমণের চেষ্টা করেছিল পাকিস্তান, তবে তারা সেটি ভণ্ডুল করে দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৫, /সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit