শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আজ আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও পাকিস্তানের সামরিক প্রধানরা আজ সোমবার পরবর্তী কৌশল ও পদক্ষেপ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১২টায় (ভারতীয় সময়) এই ফোনালাপ হওয়ার কথা রয়েছে। খবর রয়টার্সের।

এর আগে শনিবার হিমালয় অঞ্চলে যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। চার দিন ধরে চলা তীব্র গোলাগুলি ও কূটনৈতিক টানাপোড়েনের পর এই ঘোষণা আসে।

যুদ্ধবিরতির ফলে সীমান্ত এলাকায় আপাতত শান্ত পরিবেশ ফিরে এসেছে। পাশাপাশি দুই দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

প্রথম দিকে কিছু যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলেও, রবিবার রাত সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে সতর্কতা হিসেবে কিছু স্কুল এখনো বন্ধ রাখা হয়েছে।

রবিবার ভারতীয় সেনাবাহিনী ‘হটলাইন’ বার্তার মাধ্যমে পাকিস্তানকে সতর্ক করে। বার্তায় বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি রেকর্ড করা হয়েছে, এবং ভবিষ্যতে এমন কিছু ঘটলে উপযুক্ত জবাব দেওয়া হবে।

তবে পাকিস্তানের সেনাবাহিনীর এক মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের আলোচনায় দুই দেশের সামরিক অপারেশনের প্রধানরা ফোনে অংশ নেবেন। সময় নির্ধারণ করা হয়েছে ভারতীয় সময় দুপুর ১২টা এবং গ্রিনিচ সময় ৬টা ৩০ মিনিট।
 

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

কিউএনবি/অনিমা/১২ মে ২০২৫, /দুপুুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit