শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

ফুলবাড়ীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে মারপিট আহত-১

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৫৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে গ্রামের লোকজন আনোয়ারুল কাদিরকে মারপিট করেন। ফুলবাড়ী উপজেলার পূর্ব গৌরীপাড়া গ্রামের ৫নং ওয়ার্ডের মৃত্যু আব্দুল জব্বারের পুত্র মোঃ আনোয়ার কাদির এর গতকাল রবিবার ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগসূত্রে জানা যায়, গৌরীপাড়া মৌজার জেএল নং-৫১, খতিয়ান নং-২৩৩, দাগ নং-এস এ ৩০৫ ও ৩০৪, রকম- পুকুর ও পুকুরের পাড়, জমির পরিমান-৩.৪৪ একর। তার পিতা মৃত আব্দুল জব্বারের নামে এএস খতিয়ানে রেকর্ড ভূক্ত জোত জমি। আনোয়ারুল কাদিরের পিতার মৃত্যুর পর অন্যান্য ওয়ারিশসহ শান্তিপূর্নভাবে উক্ত পুকুর ও পুকুরের পাড় ভোদ দখল করে আসছে। ঐ পুকুরে দীর্ঘ ৭৫ বছর ধরে মাছ চাষ করছেন।

প্রতিপক্ষ একই গ্রামের মোঃ আলতাফ হোসেন গংরা গতকাল রবিবার দলবল নিয়ে আনোয়ারুল কাদিরের বাড়ী ভেঙ্গে ফেলে এবং বাগানের গাছপালা কেটে নিয়ে যায়। বাড়ী খুলিয়ানে তারকাটা দিয়ে ঘিরে নেয় আনোয়ারুল কাদির বাধা দিতে গেলে তাকে মারার হুমকি প্রদান করেন আলতাফ গংরা। এমতাবস্থায় তিনি সেখান থেকে চলে এসে ৯৯৯ এ ফোন দিলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যাবেক্ষণ করেন। এবং সেখানে আনোয়ারুল কাদিরকে মারপিট করেন প্রতিপক্ষরা। উক্ত জমির উপর বিজ্ঞ জজ আদালতের আদেশ অনুযায়ী চিরস্থায়ী নিষেজ্ঞা রয়েছে। এই ঘটনায় মোঃ আনোয়ারুল কাদির আহত অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য আসেন তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকগণ তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করেন।

এই ঘটনায় আনোয়ারুল কাদির ৬জনকে বিবাদী করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। প্রতিপক্ষ মোঃ আলতাব হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন, পুকুরের পাড়ে শত শত কবর রয়েছে সেই কবর গুলি রক্ষার্থে পুকুরের পাড় রক্ষার জন্য আমরা গ্রামবাসীরা তাকে বহুবার বলেছি কিন্তু তিনি কোন গুরুত্ব দেন নি। তাই আমরা পুকুরের পাড় ঘিরে নিয়েছি। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৫, /বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit