বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

নরসিংদীর আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার বদলি

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১২৩ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারকে জেলা পুলিশ থেকে সরিয়ে সিআইডিতে বদলি করা হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়।

দায়িত্ব পালনের সময় শামীম আনোয়ার একের পর এক অভিযানের মাধ্যমে নরসিংদীর চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তাঁর এমন তৎপরতায় ব্যবসায়ী, পরিবহনশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। তবে ২০২৫ সালের ৪ অক্টোবর চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে, যা একজন পুলিশ কর্মকর্তার ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

শুধু তা-ই নয়, সম্প্রতি এক কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নুর মোহাম্মদ ওরফে ‘নুরা’কে ভারতে পালানোর সময় ধাওয়া করে গ্রেপ্তার করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। এর আগে পলাশে নারীযাত্রী ধর্ষণের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করে তিনি তাঁর দক্ষতার প্রমাণ দেন।

পেশাগত জীবনের আগের সময়গুলোয়ও সাহসিকতার স্বাক্ষর রেখেছেন শামীম আনোয়ার। নরসিংদীতে দায়িত্ব পালনকালে তাঁর একটি বক্তব্য বিশেষভাবে আলোচিত হয় নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই।’ দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit