বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
ঋণের বোঝা হালকা করতে পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দেবে সৌদি প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে ইচ্ছুক গম্ভীর বেশি যোগ্য হয়েও কেন কম বেতনের চাকরি নিচ্ছেন কর্মীরা যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে: গুতেরেস ৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন ‘চীনা জাহাজের’ হরমুজ অতিক্রম নিয়ে কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের লেবাননে মানবিক সহায়তার ৬৩ শতাংশ বন্ধ, বাড়ছে দুর্ভিক্ষের শঙ্কা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ

সিরিজ জয়ের পরও শেষটা সুন্দর হলো না বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক  : নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ের মাধ্যমে আগেই শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু কিউইদের হোয়াইটওয়াশ করার মিশনে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৪ উইকেটে হেরে গেছে নুরুল হাসান সোহানের দল।

সিলেটের আউটার স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২২৮ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে পেরিয়ে গিয়েছে নিউজিল্যান্ড।নাসুম আহমেদ, নাঈম হাসান ও মোসাদ্দেক হোসেন আঙুলের জাদুতে ম্যাচ অনেকটা হাতের মুঠোয় নিয়ে এসেছিল বাংলাদেশ। কিন্তু সপ্তম উইকেটে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে কিউইদের জয়ের বন্দরে নোঙর করান ডিন ফক্সক্রফট ও জ্যাক ফুকস।

এর মধ্যে ৪৩ বলে ৩ চারে দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ফক্সক্রফট। ফুকস অপরাজিত থাকেন ২৮ রানে। বাংলাদেশের পক্ষে তিন স্পিনার নাসুম, নাঈম এবং মোসাদ্দেক দুটি করে উইকেট শিকার করেন। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি সোহানের দল। মিডল অর্ডারে ইয়াসির আলী রাব্বি (৬৩) ফিফটি ও শেষ দিকে নাসুম আহমেদের (৬৭) লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারসেরা ইনিংসে দুইশ পার করে স্বাগতিকরা। তবে কিউইদের বোলিং তোপে  ৪৭.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয়ে গেছে সোহানের দল।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে লেগ স্পিনার আদিত্য আশোক ৪৪ রানে নিয়েছেন ৩ উইকেট। শেষ ম্যাচ হারলেও তিন ম্যাচের সিরিজের ট্রফি ২-১ ব্যবধানে জিতে নিয়ে নিজেদের কাছেই রেখেছে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit