শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

স্ত্রীর বাড়ি ছাড়া প্রসঙ্গে যে তথ্য দিলেন শামীম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : শামীম হাসান সরকার চলতি বছরের ৪ এপ্রিল আফসানা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সবকিছু ভালোই চলছিল। তবে হঠাৎই সে সুরের ছন্দ পতন ঘটান নবাগত অভিনেত্রী প্রিয়াঙ্কা। অভিনেতার বিরুদ্ধে আনেন মারধর, ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ। অভিনেত্রী, বাচিকশিল্পী ও সঞ্চালক সিফাত বন্যা এ অভিনেতাকে সম্প্রতি ‘ভাঁড়’  বলে সম্বোধন করেন। সেই সঙ্গে অভিনেত্রী দাবি করেন, শামীমের ব্যবহার এত খারাপ যে তাকে জুতাপেটা করতে চেয়েছিলেন তিনি। অভিনেতাকে বয়কটের ডাকও দেন সিফাত।

এই যখন পরিস্থিতি তখন জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক প্রেমিকা অহনা রহমানকে নিয়ে মন্তব্য করে অন্তর্জালে আরও আলোচনার জন্ম দেন শামীম। অভিনেতার বেঁফাস মন্তব্যে অভিনেত্রী অহনাও দেন পাল্টা জবাব। এদিকে অভিনেত্রী সহকর্মীদের অভিযোগ ও সাবেক অভিনেত্রী প্রেমিকাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হলে পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি হয় অভিনেতার। সেই জেরে শামীমের স্ত্রী আফসানা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন। এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন শামীম।

লেখেন, আমার স্ত্রী আমার সাথেই আছে। ভিউস এর জন্য অসুস্থ নিউজ করবেন না। ভালো থাকবেন। শামীম আরও লেখেন,বিয়ের পর মিডিয়া থেকে প্রাপ্য বিয়ের উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, সব দেখেন।বিষয়টি নিয়ে শামীমের সঙ্গে যোগযোগ করা হলে সংবাদমাধ্যমে তিনি বলেন, নিউজগুলো দেখে আমি নিজেও অবাক হয়েছি। আমার স্ত্রী আমার সঙ্গেই আছে। নিউজ করার সময় কেউ আমার কাছে কোনো কিছুই জানতে চাননি। এটা ঠিক নয়। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৫, /দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit