রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

ভারত-পাকিস্তান সংঘাত: পরিবর্তন হচ্ছে পাঞ্জাব-মুম্বাই ম্যাচের ভেন্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ১১ মে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাঞ্জাব বনাম মুম্বাইয়ের ম্যাচ। আপাতত ভেন্যু পরিবর্তন করে নেয়া হয়েছে আহমেদাবাদে। বৃহস্পতিবার (৮ মে) এ কথা জানিয়েছেন গুজরাট ক্রিকেট সংস্থার সচিব অনিল পটেল। তবে এখনো ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

বৃহস্পতিবার রাত ৮টায় ধর্মশালায় পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। এই মাঠে এটাই শেষ ম্যাচ। এর পর দুই দলকেই সড়কপথে বা রেলপথে অন্যত্র যেতে হবে। কারণ ধর্মশালার আশেপাশে থাকা দুই বিমানবন্দর অমৃতসর এবং চণ্ডীগড়ও বন্ধ রাখা হয়েছে। ফলে মুম্বাইয়ের পক্ষে ধর্মশালায় পৌঁছোনো সম্ভব নয়। গুজরাট ক্রিকেট সংস্থার সচিব অনিল ভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, ‘বোর্ড আমাদের অনুরোধ করেছিল। আমরা রাজি হয়েছি। মুম্বাই ইন্ডিয়ান্স আজই অহমেদাবাদ চলে আসছে। পাঞ্জাব কবে আসবে সেটা পরে জানা যাবে।’

মুম্বাই চেয়েছিল বুধবার-ই ধর্মশালায় চলে যেতে। কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় পারেনি। এ বার পরিকল্পনা বদলে তারা যাচ্ছে অহমেদাবাদে। তবে সমস্যায় পড়বে পাঞ্জাব এবং দিল্লি। বিমানবন্দর বন্ধ থাকায় পাঞ্জাবকে সম্ভবত সড়কপথে আহমেদাবাদ যেতে হবে। দলকে ট্রেনেও পাঠানো হতে পারে বলে শোনা যাচ্ছে। দিল্লিকেও সড়কপথে নিজেদের শহরে ফিরতে হবে। তবে এখনও চূড়ান্ত হয়নি।
 
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রাখতে হবে। পাহাড়ি রাস্তায় বাসে করে যাওয়া ছাড়া উপায় নেই। হয়তো দু’ভাগে যাত্রা হতে পারে। প্রথমে বাসে, তার পরে ট্রেনে। বৃহস্পতিবার বিকেলেই সব চূড়ান্ত হবে। হয়তো ম্যাচের পরেই দুই দলকে বেরিয়ে পড়তে হবে। ধর্মশালা স্টেডিয়াম থেকে রেল স্টেশন দু’ঘণ্টা দূরে।’
 
ফলে ঘরের মাঠে একটি ম্যাচ খেলার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পাঞ্জাব।

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit